বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেসিকে নিয়ে অবাক করা পরিকল্পনা!


অক্টোবর ৭, ২০২৬ ১২:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

বিদায়ী ম্যাচ লিওনেল মেসির। প্রতিপক্ষ বেনিন। এমন ঐতিহাসিক ম্যাচে স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন মহাতারকাকে আটকানোর পরিকল্পনা থাকার কথা প্রতিপক্ষের। কিন্তু বেনিনের এক খেলোয়াড় জানিয়ে দিলেন অবাক করা পরিকল্পনার কথা। হ্যাঁ, বিদায়ী ম্যাচে লিওনেল মেসিকে মার্কিং করার কোনো ইচ্ছাই নেই তাদের!

বরং মেসিকে সামনে থেকে দেখার সুযোগ পেয়ে মুহূর্তটি উপভোগ করতে চায় তারা। এমনকি ম্যাচে আর্জেন্টিনার জয়ও চান!

আর্জেন্টিনার জার্সিতে মেসির শেষ ম্যাচ ঘিরে এরই মধ্যে উত্তেজনায় ফুটছে বুয়েনস আয়ার্সের মনুমেন্টাল স্টেডিয়াম। ৮৫ হাজারের বেশি দর্শকের সামনে জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন আর্জেন্টাইন কিংবদন্তি।

ম্যাচের কয়েক ঘণ্টা আগে বেনিনের ডিফেন্ডার তিজানি মোহামেদ কথা বলেছেন আর্জেন্টাইন সংবাদমাধ্যম সিফাইভএন-এর সঙ্গে। সেখানেই মেসিকে নিয়ে নিজের মুগ্ধতার কথা জানান তিনি।

তিজানি বলেন, ‘আমরা মেসিকে মার্কিং করব না। আমরা শুধু এই ম্যাচটা উপভোগ করব। আমি তাকে দেখব এবং বলব…মেসি, তুমি একজন কিংবদন্তি।’

শুধু তাই নয়, মেসিকে ‘বিশ্বের সেরা’ খেলোয়াড় বলেও অভিহিত করেছেন বেনিনের এই ডিফেন্ডার। তার মুগ্ধতা এতটাই যে, ম্যাচে আর্জেন্টিনার জয়ই চান তিনি। তিজানির কথায়, ‘সে বিশ্বের সেরা। আমি আশা করি আর্জেন্টিনাই জিতবে।’

মেসির জন্য রাতটি যে অন্যরকম, সেটি বলার অপেক্ষা রাখে না। ২০৭টি আন্তর্জাতিক ম্যাচে ১২৫ গোল করা এই মহাতারকা এবার জাতীয় দলের জার্সিতে শেষবারের মতো মাঠে নামবেন। তার ক্যারিয়ারের সবচেয়ে উজ্জ্বল অর্জনগুলোর মধ্যে রয়েছে ২০২২ বিশ্বকাপ জয়, যে ট্রফিটি নিয়ে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছিল আর্জেন্টিনা।

অন্যদিকে বেনিনের জন্যও এই ম্যাচটি সহজে আসেনি। আর্জেন্টিনায় পৌঁছাতে দলটিকে প্রায় ২৩ ঘণ্টার দীর্ঘ ভ্রমণ করতে হয়েছে। থাকার ব্যবস্থাও তাদের প্রত্যাশামতো ছিল না। এতসব ঝামেলার পরও মেসির বিদায়ী ম্যাচের অংশ হতে পেরে রোমাঞ্চিত তারা।

তিজানি বলেন, ‘এই উদ্যাপনকে নিখুঁত করতে আমরা নিজেদের সর্বোচ্চটা দেব।’ মেসিকে থামানোর বদলে তাকে উপভোগ করতে চান প্রতিপক্ষের খেলোয়াড়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});