বুধবার , ৮ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেসির আর্জেন্টিনার হাল ছাড়ে না

ঢাকা ইনফো২৪
জুলাই ৮, ২০২৬ ৯:৩৩ পূর্বাহ্ণ
Link Copied!

ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়েছিল আর্জেন্টিনা। ২০২২ বিশ্বকাপে সৌদি আরবের বিপক্ষে প্রথম ম্যাচের পর এবারই প্রথম বিশ্বকাপে কোনো ম্যাচে পিছিয়ে পড়ে আর্জেন্টিনা। ম্যাচের ৭৮ মিনিট পর্যন্ত আর্জেন্টিনা পিছিয়ে ছিল ২ গোলে।

বিশ্বকাপে এর আগে কোনো দল এত দেরি পর্যন্ত দুই গোলের বেশি পিছিয়ে থেকেও অতিরিক্ত সময়ের আগে ম্যাচ জিততে পারেনি। আর্জেন্টিনা মেসি জাদুতে সেই ইতিহাস বদলছে। এতদিন বিশ্বকাপে দুই বা বেশি গোলে পিছিয়ে পড়া ১৩টি ম্যাচের একটিও তারা জেতেনি। এবার সেই কীর্তি গড়েছে লিওনেল মেসির দল।

ম্যাচ শেষে তাই সন্তুষ্টি ঝড়ল মেসির বণ্ঠে, ‘সত্যি বলতে, আমরা যেভাবে জিতেছি এজন্য ভীষণ খুশি। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর কঠিন হয়ে গিয়েছিল সব। এভাবে ম্যাচটি ঘুরিয়ে দিতে পারাটা দারুণ রোমাঞ্চকর। আমাদের আবারও অনেক ভুগতে হয়েছে, কিন্তু এটাই বিশ্বকাপ। এখানকার সব ম্যাচই এমন হয়। প্রতিটি দলই খুব কাছাকাছি মানের। আমি খুবই খুশি।’

আর্জেন্টিনার এই দল কখনও হাল ছাড়ে না বলে সবারই প্রশংসা করলেন মেসি, ‘ম্যাচটি যেভাবে এগোচ্ছিল, তাতে এই জয় সবার জন্যই বিশাল স্বস্তির। ২-০ ব্যবধানে পিছিয়ে পড়ার পর ঘুরে দাঁড়ানো সহজ কথা নয়। তবে আমি সবসময় যেমনটা বলি, এই দল কখনো হাল ছাড়ে না। শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যায়। আমাদের ভাগ্য ভালো ছিল যে কুতির (রোমেরো) গোলটি আমরা দ্রুত পেয়ে যাই। আমাদের হাতে তখনও সময় ছিল এবং আমরা ৯০ মিনিটের মধ্যেই ম্যাচটি নিজেদের দিকে নিয়ে আসি।’

মেসি আরও যোগ করেন,‘এই দল যা করেছে সত্যিই অবিশ্বাস্য। আমি আনন্দিত ও সন্তুষ্ট যে মানুষ আমাদের খেলা এভাবে উপভোগ করা চালিয়ে যেতে পারছে। আশা করি আমাদের এই পথচলা অব্যাহত থাকবে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});