রবিবার , ২৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

মেহেরপুরে চাকরি মেলায় প্রাথমিক ভাবে নির্বাচিত হলো ২৩৮ জন চাকরি প্রত্যাশি

ঢাকা ইনফো২৪
জুন ২৮, ২০২৬ ৪:৪৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেরপুরে চাকরি মেলায় প্রাথমিক ভাবে নির্বাচিত হলো ২৩৮ জন চাকরি প্রত্যাশি

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

বিডি জবস, ওয়ালটন, হোন্ডা, ইয়ামাহ, বিজলি মেটাল সহ চাকরি মেলায় অংশ নেওয়া ১৩ টি প্রতিষ্ঠানের প্রতিনিধিদের স্টলের সামনে ভিড় জমায় চাকরি প্রত্যাশিরা। কেউ সিভি জমা দিচ্ছে আবার কেউ সিভি জমা দেওয়ার প্রস্তুতি নিচ্ছে। আবার অনেক প্রতিষ্ঠান চাকরি প্রত্যাশিদের আবেদনের প্রেক্ষিতে প্রাথমিকভাবে ভাইভা নিয়ে প্রার্থী নির্বাচিত করছে। তরুণ তরুণীদের অংশ গ্রহণে মেহেরপুরে সারাদিন উৎসব মুখর পরিবেশে অনুষ্টিত হয় চাকরি মেলা।

মেলার উদ্বোধন করেন, অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম। 

এসময় আরো উপস্থিত ছিলেন, কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ শামীম হোসেন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক ওবায়দুল বাশার প্রমুখ। 

দারিদ্র বিমোচন সংস্থার বাস্তবায়নে বিশ্বব্যাংক ও পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের যৌথ অর্থায়নে পরিচালিত রেইজ প্রকল্পের  (Recovery and Advancement of Informal Sector Employment (RAISE) আওতায় চাকরি মেলায় ৪৫০ টি আবেদনের প্রেক্ষিতে ২৩৮ জন প্রাথমিক ভাবে নির্বাচিত হয়েছে। 

রোববার সকাল ১০ টার দিকে পৌর কমিউনিটি সেন্টারে দিনব্যাপি অনুষ্ঠিত এই চাকরি মেলায় আবেদনের প্রেক্ষিতে তাদের প্রাথমিকভাবে নিশ্চিত করা হয়।

বেকার যুবকদের কাজের সন্ধানে এমন আয়োজনে খুশি চাকরি প্রত্যাশীরা। এই প্রকল্পের অধীনে শিক্ষানবিশি কার্যক্রমের আওতায় ২১০ জন মাস্টার ক্রাফটসপার্সন (ওস্তাদ)-এর তত্ত্বাবোধনে ১৭ টি ট্রেডে ৭৯০ জন শিক্ষানবিশ ৬ মাস মেয়াদি হাতে কলমে প্রশিক্ষণ নিয়েছে এবং ৫ দিনব্যাপি “জীবন দক্ষতা উন্নয়ন” প্রশিক্ষণ গ্রহন করেছে। 

শিক্ষানবিশদের কর্মসংস্থান সম্পন্ন করার লক্ষ্যে এই “চাকরি মেলা-২০২৬” এর আয়োজন করা হয়েছে বলে জানায় আয়োজকরা। ছয় মাসের প্রশিক্ষণ শেষে নামিদামি কোম্পানিতে চাকরি প্রথমিক ভাবে নির্বাচিত হওয়ায় আনন্দিত আবেদনকারীরা।

এরই মধ্যে অনেকেই প্রশিক্ষন শেষ করে নিজেই হয়েছেন উদ্দ্যোক্তা। স্বপ্ন রয়েছে আরো অনেকের কর্মসংস্থান তৈরি করার। বেকার সমস্যা দূর করতে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তোলার কথা জানান তারা। অন্যদিকে চাকরি দাতা প্রতিষ্ঠানগুলো বলছে, দক্ষতার অভাবে অনেক বেকার তরুন তরুনী চাকরি পায় না। প্রতিষ্ঠানগুলোও দক্ষ কর্মী পাই না। এই মেলার মাধ্যমে দক্ষ কর্মী পাওয়া যাবে বলে আশাবাদী তারা।

দারিদ্র বিমোচন সংস্থার নির্বাহী পরিচালক আবু জাফর বলেন, নিজেকে দক্ষ হিসেবে তৈরি করতে পারলে কোন কাজের অভাব হবে না। বেকারত্ব থাকবে না। সবার আগে নিজেকে দক্ষ হিসেবে তৈরি করতে হবে। এই ধরনের আয়োজন ভাবিষ্যতেও অব্যহত থাকবে বলেও জানান তিনি।

মেহেরপুর অতিরিক্ত জেলা প্রশাসক তরিকুল ইসলাম বলেন, সমাজে বেকারত্ব দূর করতে এমন চাকরি মেলার আয়োজন কার্যকর ভূমিকা রাখবে। প্রশিক্ষনের মাধ্যমে নিজেদের দক্ষ হিসেবে গড়ে তুলতে পারবে চাকরি প্রত্যাশিরা।                                      

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});