Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

মোংলায় কোস্ট গার্ডের অভিযানে বিদেশি মদসহ মাদক কারবারি আটক

ঢাকা ইনফো২৪
মার্চ ১৩, ২০২৬ ১১:২২ অপরাহ্ণ
Link Copied!

মোংলায় কোস্ট গার্ডের বিশেষ অভিযানে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে।

শুক্রবার (১৩ মার্চ) রাতে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার বিকাল ৫টার দিকে কোস্ট গার্ড স্টেশন হারবারিয়ার একটি দল মোংলা থানার চিলা বাজার সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় ওই এলাকা থেকে প্রায় ১০ লাখ টাকা মূল্যের ১৯৭ বোতল বিদেশি মদসহ এক মাদক কারবারিকে আটক করা হয়।

আটককৃত ব্যক্তি হলেন অভিজিৎ পাড়ই শান্ত (৩০)। তিনি মোংলা উপজেলার চিলা বাজার এলাকার দক্ষিণ কাইনমারি গ্রামের বাসিন্দা। তার পিতার নাম পিতর পাড়ই।

কোস্ট গার্ড জানায়, জব্দকৃত বিদেশি মদ এবং আটক ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মোংলা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।