Dhakainfo24
ঢাকাবুধবার , ১১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

মোজতবা খামেনি কেমন আছেন সর্বশেষ অবস্থান জানাল ইরান

ঢাকা ইনফো২৪
মার্চ ১১, ২০২৬ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

যুদ্ধের সময় আহত হলেও ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনি বর্তমানে নিরাপদে আছেন বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্টের ছেলে ও সরকারি উপদেষ্টা ইউসুফ পেজেশকিয়ান।

বুধবার (১১ মার্চ) নিজের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া এক বার্তায় তিনি এ তথ্য জানান।

পেজেশকিয়ান জানান, মোজতবা খামেনি আহত হয়েছেন— এমন খবর তিনি শুনেছিলেন। পরে বিষয়টি নিশ্চিত হতে সংশ্লিষ্ট কয়েকজনের সঙ্গে যোগাযোগ করেন। তারা তাকে জানিয়েছেন, আল্লাহর রহমতে খামেনি ভালো আছেন এবং নিরাপদেই রয়েছেন।

এর আগে রাষ্ট্রীয় টেলিভিশন মোজতবা খামেনিকে ‘রমজান যুদ্ধের আহত এক প্রবীণ যোদ্ধা’ হিসেবে উল্লেখ করলেও তার আঘাতের ধরন বা পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি।

মোজতবা খামেনির শারীরিক অবস্থা ও অবস্থান নিয়ে যখন নানা জল্পনা চলছে, তখনই এ মন্তব্য সামনে এলো। তার বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তিন দিন আগে তিনি ইরানের সর্বোচ্চ নেতার দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত তিনি জনসমক্ষে উপস্থিত হননি।

এদিকে নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ইরানের ওপর হামলার প্রথম দিনেই মোজতবা খামেনি আহত হন। তিনজন ইরানি ও দুইজন ইসরায়েলি কর্মকর্তার বরাত দিয়ে, যাদের নাম প্রকাশ করা হয়নি, এমন তথ্য জানানো হয়েছে প্রতিবেদনে।

সূত্র: দ্য গার্ডিয়ান।



মাসুম/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।