রবিবার , ৫ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যশোরে ফেন্সি মার্কেটে আগুনে দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি

ঢাকা ইনফো২৪
জুলাই ৫, ২০২৬ ২:১৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরে ফেন্সি মার্কেটে আগুনে দোকান পুড়ে ছাই, ক্ষতি অর্ধকোটি টাকার বেশি

প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ২:১৬ পিএম  আপডেট: ০৫.০৭.২০২৬ ২:১৭ পিএম  (ভিজিট : ১)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

যশোর শহরের বড় বাজার ফেন্সি মার্কেটে অগ্নিকাণ্ডে কসমেটিকস, স্বর্ণালংকার ও সুতা-বর্ষির তিনটি দোকান পুড়ে গেছে। 

রোববার (৫ জুলাই) সকাল পৌনে ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে আনুমানিক অর্ধ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীরা প্রাথমিক ধারণা করছে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট সূত্র জানায়, বড় বাজার ফেন্সি মার্কেটের একটি কসমেটিকসের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। পরে আগুন দ্রুত পাশের দুটি দোকানে ছড়িয়ে পড়ে। এতে কসমেটিকস ব্যবসায়ী শামীম হোসেন, সিটি গোল্ডের মালিক পারভেজ শেখ এবং সুতা-বর্ষির ব্যবসায়ী রাশেদুল ইসলামের দোকান ও ভেতরে থাকা মালামাল সম্পূর্ণ পুড়ে যায়।

খবর পেয়ে যশোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালামের নেতৃত্বে চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে স্থানীয় লোকজনের সহযোগিতায় প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুস সালাম আরো বলেন,যথাসময়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে না আসলে ক্ষয়ক্ষতির পরিমাণ অনেক হত। 

ফায়ার সার্ভিস জানায়, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে তদন্ত শেষে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিশ্চিত করা হবে।

এদিকে যশোর সদর পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর আমান উল্লাহ বলেন, আমরা ঘটনাস্থলে ছিলাম পরিবেশ পরিস্থিতি এখন স্বাভাবিক হয়েছে। বাকি বিষয়গুলো তদন্ত করা হচ্ছে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});