যাত্রাবাড়ী থানা পুলিশের বিশেষ অভিযানে গ্রেপ্তার ৯
প্রকাশ: রোববার, ৫ জুলাই, ২০২৬, ৮:১৮ পিএম (ভিজিট : ০)

X
প্রতীকী ছবি
রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় শনিবার (৪ জুলাই) বিশেষ অভিযান পরিচালনা করে বিভিন্ন অপরাধে জড়িত ৯ জনকে গ্রেপ্তার করেছে যাত্রবাড়ী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃতরা হলো সোহরাব হোসেন (২০), সিয়াম হাওলাদার (২৫), মোঃ আপন (২০), মোঃ রাজু আহমেদ (৩৬), আরাফাত খান (২৪), নুর মোহাম্মদ বাপ্পি (৩৫), রমজান (২৯), মোঃ সোহাগ (২৫) ও পলক (১৯)।
গ্রেপ্তারকৃতদের মধ্যে দুই জনকে নিয়মিত মামলায়, পাঁচ জনকে পরোয়ানা মূলে এবং দুইজন কে ডিএমপি অধ্যাদেশ মোতাবেক গ্রেপ্তার করা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।