মঙ্গলবার , ৭ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে ‘ন্যায়বিচার’ পাওয়ার কথা বললেন বেলজিয়াম মিডফিল্ডার

ঢাকা ইনফো২৪
জুলাই ৭, ২০২৬ ৮:৫৩ অপরাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রকে বিধ্বস্ত করে ‘ন্যায়বিচার’ পাওয়ার কথা বললেন বেলজিয়াম মিডফিল্ডার

যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলের জয় উদযাপন করছেন নিকোলা হাসকিন (ডানে)।

X

যুক্তরাষ্ট্রের বিপক্ষে দলের জয় উদযাপন করছেন নিকোলা হাসকিন (ডানে)।

ফোলারাইন বালোগনের নিষেধাজ্ঞা স্থগিতের সিদ্ধান্ত যেন যুক্তরাষ্ট্রের বিপক্ষে তাতিয়ে দিয়েছিল বেলজিয়ামকে। দাপুটে ফুটবলে স্বাগতিকদের স্রেফ উড়িয়ে দেয় তারা। ফিফার এমন নজরবিহীন কাণ্ড নিয়ে ম্যাচ শেষে দলটির মিডফিল্ডার নিকোলা হাসকিন বলেন, জীবনে ন্যায়বিচার কোনো না কোনো পর্যায়ে পাওয়াই যায়।

নিষেধাজ্ঞার কারণে যার বেলজিয়ামের বিপক্ষে খেলার কথা ছিল না, সেই বালোগনকে নিয়েই সিয়াটলে শেষ ষোলোর লড়াইয়ে বেলজিয়ামের মুখোমুখি হয় যুক্তরাষ্ট্র। বালোগান যেমন নিষ্প্রভ ছিলেন, তেমনি পুরো দলই ধুঁকেছে এদিন। বিশ্বকাপের সহ-আয়োজকদের ৪-১ গোলে গুঁড়িয়ে কোয়ার্টার-ফাইনালে জায়গা করে নেয় বেলজিয়াম।

আর শেষ বত্রিশে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলে জয়ের ম্যাচে প্রতিপক্ষের খেলোয়াড়কে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেন বালোগন। নিয়ম অনুযায়ী, স্বয়ংক্রিয়ভাবে এক ম্যাচের নিষেধাজ্ঞা কার্যকর হয় তার। তবে রোববার ফিফা জানায়, এই নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত থাকবে।

ওই দিনই নিউ ইয়র্ক টাইমসসহ বিভিন্ন সংবাদ মাধ্যমের খবরে বলা হয়, বালোগনের ‘নিষেধাজ্ঞা বাতিল’ করার জন্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ফোন করেন ট্রাম্প। এরপরই ফিফা ওই সিদ্ধান্ত নেয়।

ইনফান্তিনো অবশ্য দাবি করেছেন, ফিফার বিচার বিভাগীয় সংস্থাগুলো ‘স্বাধীন ও স্বায়ত্তশাসিতভাবে’ কাজ করে। ফিফার ডিসিপ্লিনারি কমিটি জানায়, এক ম্যাচের নিষেধাজ্ঞা স্থগিত করার পূর্ণ ক্ষমতা তাদের রয়েছে।

ফিফার এই সিদ্ধান্ত বিশ্বজুড়ে প্রবল সমালোচনার জন্ম দেয়। বেলজিয়াম ফুটবল ফেডারেশন তীব্র বিরোধিতা করে এবং ম্যাচ শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে বালোগনের খেলার যোগ্যতা নিয়ে চ্যালেঞ্জ ছুঁড়ে দেয়, যদিও তা সফল হয়নি।

এসবের ইতিবাচক প্রভাবই পড়েছে বেলজিয়াম শিবিরে। যুক্তরাষ্ট্রকে মাড়িয়ে সামনে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পেয়েছে তারা। হাসকিনও বললেন তেমন কিছুই।

তিনি বলেন,‘ যেমনটা বলেছি, আমার মনে হয়, জীবনের কোনো না কোনো পর্যায়ে সবসময় ন্যায়বিচার পাওয়াই যায়। এই ধরনের ঘটনা ঘটতেই পারে, আপনি এটাকে যেভাবে ইচ্ছা ব্যাখ্যা করতে পারেন, তবে আমাদের কাছে এটা মোটেও ন্যায্য মনে হয়নি। আর আমার মনে হয়, এই ঘটনা আজ আমাদের জন্য কিছুটা ভাগ্যও বয়ে এনেছে। আমাদের ম্যাচটি জেতা দরকার ছিল এবং পুরো ম্যাচ জুড়ে আমাদের পারফরম্যান্সই সেই বার্তা দিয়ে দিয়েছে।’

ম্যাচ জয়ের পর বেলজিয়াম দলের অফিসিয়াল ইনস্টাগ্রাম পেইজ থেকে রোমেলু লুকাকুর চতুর্থ গোল উদযাপনের একটি ছবি পোস্ট করা হয়। যার ক্যাপশনে লেখা হয় “পারলে এবার এটা বাতিল করে দেখাও।”

ম্যাচের আগে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানো বেলজিয়াম কোচ হুডি গাহসিয়াকে ম্যাচ শেষে জিজ্ঞাস করে হয়, ফিফার বিতর্কিত সিদ্ধান্ত তার দলকে তাতিয়ে দিয়েছিল কিনা,‘ না, এটার কোনো প্রয়োজন বা দরকার ছিল নাৃ আমার কাছে যেটা গুরুত্বপূর্ণ ছিল, সেটা হলো পরিকল্পনা মতো খেলা। সে আমার সঙ্গে কথা বলতে এসেছে, এটা ভালো লেগেছে। এটা তার দোষ নয়, তাকে কোনোভাবেই দায়ী করা যায় না, এটাই তাকে বলেছি।’

শেষ আটে সাবেক বিশ্ব চ্যাম্পিয়ন স্পেনের মুখোমুখি বেলজিয়াম। আগামী ১১ জুলাই ১টায় (এএম) লস অ্যাঞ্জেলসে লড়বে দুই দল।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});