বৃহস্পতিবার , ১৭ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রের জাহাজে ইরানের হামলা


সেপ্টেম্বর ১৭, ২০২৬ ৬:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চলতি সপ্তাহের শুরুতে কৌশলগত হরমুজ প্রণালির কাছে যুক্তরাষ্ট্রের চুক্তিবদ্ধ একটি বাণিজ্যিক জাহাজে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ওই হামলার ঘটনায় জাহাজে থাকা কয়েকজন আরোহী ও নাবিক আহত হয়েছেন। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিষয়টি সম্পর্কে অবগত দুটি সূত্র মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজকে এ তথ্য জানিয়েছে।

মার্কিন সংবাদমাধ্যমটির বরাতে আনাদোলু তাদের প্রতিবেদনে জানায়, এই হামলায় চারটি ইরানি ড্রোন ও অন্তত একটি ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়। কৌশলগত ও গুরুত্বপূর্ণ এই প্রণালিটির পার্শ্ববর্তী জলসীমায় অবস্থানকালে একটি ক্ষেপণাস্ত্র সরাসরি জাহাজটিতে গিয়ে আঘাত হানে।

ঘটনার সময় জাহাজটিতে কয়েকজন মার্কিন কর্মী দায়িত্বরত ছিলেন। হামলায় অগ্নিকাণ্ড ও ধোঁয়ার সৃষ্টি হলে কয়েকজন নাবিক ধোঁয়াজনিত কারণে শ্বাসকষ্টসহ সামান্য শারীরিক আঘাত পান। আহতদের বর্তমানে একটি অজ্ঞাত উপসাগরীয় দেশের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

লোহিত সাগর ও সংলগ্ন অঞ্চলে টানা ছয় মাস ধরে চলা বৃহত্তর ইরান যুদ্ধের পটভূমিতে এই নতুন সামুদ্রিক সংঘর্ষটি সংঘটিত হলো। বিশ্বের মোট তেল সরবরাহের এক-পঞ্চমাংশের বেশি পরিবহন করা হয় হরমুজ প্রণালি দিয়ে। কৌশলগত এই পানিপথের পূর্ণ নিয়ন্ত্রণ ধরে রাখা এবং পাল্টা আক্রমণের অংশ হিসেবে মাইন স্থাপনকে কেন্দ্র করে অঞ্চলটি এখন দুই পক্ষের তীব্র সংঘাতের প্রধান কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});