যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় আঘাত হেনেছে হ্যারিকেন ইসাইয়াস। ক্যাটাগরি-২ হ্যারিকেনটি বাংলাদেশ সময় শনিবার (১০ অক্টোবর) রাত সাড় ৭টার দিকে আঘাত হানে। এটির বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল প্রায় ১৭০ কিলোমিটার ঘণ্টা।
চলতি মৌসুমের প্রথম এই হ্যারিকেনের তাণ্ডবে ফ্লোরিডা ও আলাবামা রাজ্যের সাত লাখের বেশি মানুষ বিদ্যুৎহীন হয়ে পড়েছেন। ঝড়ের কবলে পড়ে ডুবে গেছে বহু রাস্তাঘাট, আর উপড়ে গেছে অসংখ্য গাছপালা ও বিদ্যুতের খুঁটি।
ফ্লোরিডার ডেসটিন শহরে আঘাত হানার সময় ঝড়ের গতিবেগ ছিল ভয়ংকর। মেক্সিকো উপসাগরের অতিরিক্ত গরম পানির কারণে এটি খুব দ্রুত শক্তি সঞ্চয় করে এই রূপ নেয়। উপকূলীয় এলাকায় প্রচণ্ড বাতাসে অনেক বাড়ির চাল উড়ে গেছে এবং গাছ ভেঙে রাস্তাঘাট বন্ধ হয়ে গেছে। পরিস্থিতির অবনতি হওয়ায় ফ্লোরিডার কয়েকটি এলাকায় রাতের বেলা জরুরি উদ্ধারকাজ সাময়িকভাবে বন্ধ রাখতে হয়।
ফ্লোরিডার গভর্নর রন ডেসান্টিস মানুষকে নিরাপদে ঘরে থাকার পরামর্শ দিয়েছেন। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও জরুরি এই পরিস্থিতির কারণে আলাবামার একটি সফর বাতিল করেছেন।
আবহাওয়া অফিস জানিয়েছে, ঝড়টি দুর্বল হলেও এর প্রভাবে ফ্লোরিডা ও এর আশপাশের এলাকায় ভারী বৃষ্টিপাত এবং বন্যার বড় আশঙ্কা রয়েছে। একই সঙ্গে প্রশান্ত মহাসাগরীয় উপকূলেও আরও দুটি শক্তিশালী ঝড় ধেয়ে আসছে বলে সতর্ক করা হয়েছে। সূত্র: বিবিসি
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.