Dhakainfo24
ঢাকাসোমবার , ২৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে: ট্রাম্প

ঢাকা ইনফো২৪
মার্চ ২৩, ২০২৬ ১১:০২ অপরাহ্ণ
Link Copied!

ইরানের সঙ্গে কোনো চুক্তি হলে যুক্তরাষ্ট্র ও ইরান যৌথভাবে হরমুজ প্রণালী নিয়ন্ত্রণ করবে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী কারা নিয়ন্ত্রণ করবে—এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন, এটি যৌথভাবে পরিচালিত হতে পারে।

সাংবাদিকদের “কারা?”—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেন, “হয়তো আমি। হয়তো আমি, আমি এবং আয়াতুল্লাহ… যিনি পরবর্তী আয়াতুল্লাহ হবেন।”

ট্রাম্প আরও বলেন, তিনি মুজতবা খামেনিকে ইরানের নেতা হিসেবে বিবেচনা করেন না। তার মতে, আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মুজতবা খামেনিকে ইরানের সর্বোচ্চ নেতা হিসেবে নির্বাচন করা হয়েছে।

তিনি বলেন, “স্বয়ংক্রিয়ভাবেই একটি শাসন পরিবর্তন ঘটে।” তবে একই সঙ্গে ট্রাম্প দাবি করেন, তারা এমন কিছু মানুষের সঙ্গে কাজ করছেন যাদের তিনি “যুক্তিসংগত ও শক্তিশালী” মনে করেন। “ভেতরের লোকেরা জানে তারা কারা। তারা খুবই সম্মানিত, এবং হয়তো তাদের মধ্য থেকেই কেউ আমাদের প্রত্যাশিত ব্যক্তি হবে,” যোগ করেন ট্রাম্প।

সূত্র: রয়টার্স।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।