Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্র নিজেরা নিজেদের সঙ্গেই আলোচনা করছে: ইরান

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ২:১০ অপরাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ইরানের সশস্ত্র বাহিনীর যৌথ কমান্ড খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকারি বলেছেন ইরানের সঙ্গে নয়, যুক্তরাষ্ট্র কার্যত নিজের সঙ্গেই আলোচনা করছে।

বুধবার (২৫ মার্চ) দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে রয়টার্স।

ইব্রাহিম জুলফাকারি যুক্তরাষ্ট্রের নেতৃত্বকে কটাক্ষ করে বলেন, ‘তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্ব কি এতটাই বেড়েছে যে এখন তারা নিজের সঙ্গেই আলোচনা শুরু করেছে।’ ‘আমাদের সঙ্গে তাদের কখনোই মিল হতে পারে না। তবে তার এই মন্তব্যের এক দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ শেষ করতে ইরান সমঝোতায় আসতে আগ্রহী।’

তিনি কড়া বার্তায় বলেন, ‘ইরানের সশস্ত্র বাহিনী দ্বারা আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত- এটা মেনে না নেওয়া পর্যন্ত মার্কিন বিনিয়োগ এবং যুদ্ধ-পূর্ববর্তী জ্বালানির দাম ফিরে আসবে না।’

তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই নতুন করে কূটনৈতিক বাকযুদ্ধকে উসকে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।