Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

যুদ্ধ বন্ধে তিন শর্ত দিয়েছে ইরান

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৯:৩৯ পূর্বাহ্ণ
Link Copied!

চলমান সংঘাত বন্ধে রাজি হয়েছে ইরান, তবে এজন্য তিনটি শর্ত দিয়েছে দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। রাশিয়া ও পাকিস্তান-এর নেতাদের সঙ্গে আলোচনা শেষে এই শর্তগুলো তুলে ধরে তেহরান। একই সঙ্গে ইরান জানিয়ে দিয়েছে, এসব শর্তের বিষয়ে তাদের অবস্থান অনড়।

বুধবার (১১ মার্চ) দুই দেশের নেতাদের সঙ্গে আলাপের পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে প্রেসিডেন্ট পেজেশকিয়ান ইরানের অবস্থান ব্যাখ্যা করেন। তিনি বলেন, বর্তমান সংঘাতের জন্য ‘জায়নিস্ট শাসকগোষ্ঠী’ এবং যুক্তরাষ্ট্রকে দায়ী মনে করে তেহরান।

প্রেসিডেন্ট পেজেশকিয়ানের দেওয়া তিনটি শর্ত হলো—
১. আন্তর্জাতিক পরিমণ্ডলে ইরানের বৈধ ও ন্যায্য অধিকারকে স্বীকৃতি দিতে হবে।
২. সাম্প্রতিক হামলার ফলে ইরানের যে ক্ষতি হয়েছে তার পূর্ণ ক্ষতিপূরণ দিতে হবে।
৩. ভবিষ্যতে ইরানের ওপর আর কোনো হামলা না হওয়ার বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা দিতে হবে।

বিশ্বজুড়ে যখন সংঘাত নিয়ন্ত্রণে কূটনৈতিক তৎপরতা জোরদার করা হচ্ছে, ঠিক সেই সময়েই ইরানের এমন শর্ত সামনে এসেছে। এর ফলে শান্তি আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এদিকে রাশিয়া ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে।

অন্যদিকে একই দিনে হিজবুল্লাহ ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে প্রায় ১০০টি রকেট নিক্ষেপ করে। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, এসব রকেট ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে ছোড়া হয়েছে।

ফলে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা আরও বাড়ার আশঙ্কা দেখা দিয়েছে।



সাজু/নিএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।