বুধবার , ১২ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

যে অদ্ভুত কারণে অধিনায়কত্ব পাচ্ছেন না হলান্ড

ঢাকা ইনফো২৪
আগস্ট ১২, ২০২৬ ১০:২০ পূর্বাহ্ণ
Link Copied!

বার্নার্দো সিলভা গত মৌসুম শেষে চলে যাওয়ার পর সিটির অধিনায়কত্বে শূন্যতা তৈরি হয়েছে। সেই জায়গা পূরণে নতুন অধিনায়ক বেছে নেওয়ার কাজ চলছে। তবে আরলিং হলান্ডকে অধিনায়ক করার ক্ষেত্রে মারেসকার আপত্তি মূলত তার নিজেরই করা একটি পুরোনো নিয়মে।

লেস্টার সিটি ও চেলসিতে কোচিংয়ের সময় মারেসকার নিয়ম ছিল, দল গোল করলে অধিনায়ককে উদযাপনে না গিয়ে ডাগআউটে আসতে হবে। সেখানে কোচের কাছ থেকে নিতে হবে পরবর্তী নির্দেশনা।

অধিনায়ক বাছাই প্রসঙ্গে সাংবাদিকদের মারেসকা বলেছেন, ‘লেস্টার ও চেলসিতে আমার একটি নিয়ম ছিল। আমরা গোল করলে অধিনায়ককে উদযাপন না করে বেঞ্চে এসে নির্দেশনা নিতে হতো।’

এরপরই হলান্ডকে নিয়ে মজার মন্তব্য করেছেন তিনি, ‘কিন্তু সে (হলান্ড) গোল করলে তো উদযাপন করতে পারবে না। আরলিং অধিনায়ক হলে আমাদের তো সমস্যা হয়ে যাবে। ভাবতে পারছেন?’

মারেসকার যুক্তিটা পরিষ্কার। তার মতে, গোলের পর দুই-তিন মিনিটও দলের জন্য গুরুত্বপূর্ণ। ওই সময়েই কিছু কৌশলগত পরিবর্তন বা নির্দেশনা দেওয়া যায়। সিটির কোচ বলেন, ‘দুই বা তিন মিনিট হলেও সব সময় কিছু না কিছু ঠিক করার থাকে। এই মুহূর্তে আমাদের তিন-চারজন অধিনায়ক আছে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});