সোমবার , ২৯ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা

ঢাকা ইনফো২৪
জুন ২৯, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ
Link Copied!

যে কারণে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ দিলেন বিরোধীদলের নেতা

প্রকাশ: সোমবার, ২৯ জুন, ২০২৬, ১:২১ পিএম   (ভিজিট : ০)

ডা. শফিকুর রহমান

X

ডা. শফিকুর রহমান

চীনের সঙ্গে তিস্তা মহাপরিকল্পনা নিয়ে আলোচনা করায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে বিরোধী দলের নেতা ডা. শফিকুর রহমান।

সোমবার (২৯ জুন) ত্রয়োদশ জাতীয় সংসদে বাজেট নিয়ে আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন শফিকুর রহমান। তিনি শিগগিরই পরিকল্পনাটি বাস্তবায়নের আশা প্রকাশ করেছেন।

ডা.শফিকুর রহমান বলেন, এ সংসদ মজলুমদের সংসদ তাই আমরা প্রত্যাশা করি, এখানে এমন কোনো আচরণ করবেন না। যা মজলুম দেশবাসীকে আহত করে। 

তিনি বলেন, সরকারি দলকে বিরোধীদলকে সম্মান করার মানসিকতা থাকতে হবে। 

একইসঙ্গেবিরোধীদলকেও সঙ্গত সকল ক্ষেত্রে সরকারি দলকে সহযোগিতা করার মানসিকতা থাকতে হবে বলেও জানান তিনি।

বিরোধী দলীয় নেতা বলেন, অতীতে এ সংসদ ব্যক্তি তোষামোদিতে অভ্যস্ত ছিল। বর্তমানে সংসদ এমনটা হওয়া উচিত হবে না। অতীতের সংস্কৃতিকে আমাদের না বলতে হবে। 

এই বাজেটের মাধ্যমে জনকল্যাণের পরিবর্তে কোথাও জনগণের কোনো ক্ষতি হচ্ছে কিনা তা লক্ষ্য রাখবে বিরোধীদল।

দেশ থেকে পাচারকৃত অর্থ কিভাবে ফিরিয়ে আনা হবে সে বিষয়ে বাজেটে কোনো দিক নির্দেশনা নেই এ কথা জানিয়ে তিনি বলেন, পাচার করা অর্থ ফেরানো গেলে বাজেট ঘাটতি থাকবে না। শুধু অর্থ নয় পাচারকারীকেও ফিরিয়ে এনে বিচার করতে হবে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});