শনিবার , ২০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

রাজধানীতে বাসা থেকে শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

ঢাকা ইনফো২৪
জুন ২০, ২০২৬ ৬:৩৬ অপরাহ্ণ
Link Copied!

ঢাকা: রাজধানীর শ্যামপুর মীরহাজীরবাগ এলাকার একটি বাসা থেকে এনামুল হক বিজয় (২২) নামে এক কলেজ শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শনিবার (২০ জুন) দুপুর ১টার দিকে মীরহাজীরবাগ পাইপ রাস্তার একটি বাড়ির ৬ষ্ঠ তলার বাসা থেকে পুলিশ মরদেহটি উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

এনামুল হক বিজয়ের বাড়ি বরিশাল কাজীরহাট থানার চুনারচড় গ্রামে। তিনি শহীদ সোহরাওয়ার্দী কলেজের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

বিজয়ের ছোট ভাই মো. রুমান হোসেন জানান, তাদের মা রুনু বেগম অন্যের বাসায় কাজ করেন। সকালে তিনি কাজে চলে যান। রুমান নিজেও বাইরে চলে যান। বেলা পৌনে ১২টার দিকে দিনমজুর বাবা শাহজাহান হাওলাদার কাজে চলে যাওয়ার আগে বিজয়ের রুমের দরজা বন্ধ দেখে তাকে ডাকাডাকি করেন। তবে কোনো সাড়াশব্দ না পেয়ে দরজার ফাঁক দিয়ে উঁকি দিলে দেখেন, ফ্যানের সাথে গলায় রশি পেঁচানো অবস্থায় ঝুলে আছে বিজয়। তখন সঙ্গে সঙ্গে তিনি আশপাশের ভাড়াটিয়াদের ডেকে আনেন। এরপর দরজা ভেঙে ভেতরে ঢোকেন। পরবর্তীতে ৯৯৯-এর মাধ্যমে থানায় খবর দেওয়া হয়।

রুমান আরও জানান, বিজয় খুব বদমেজাজি ছিল। কারও কাছে কিছু শেয়ার করত না। তার ইচ্ছার বিরুদ্ধে কিছু বলাও যেত না তাকে। তবে এই ঘটনা কেন ঘটিয়েছে, সেটি কারও জানা নেই।

এদিকে, শ্যামপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মো. হাফিজুর রহমান জানান, খবর পেয়ে ওই বাসায় গিয়ে দরজা খোলা পাওয়া যায়। মরদেহটি ফ্যানের সাথে রশি পেঁচিয়ে ঝুলন্ত অবস্থায় ছিল। ধারণা করা হচ্ছে, শুক্রবার দিবাগত রাতের যেকোনো সময় গলায় ফাঁস দিয়েছেন বিজয়। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো২৪ (DhakaInfo24) একটি বাংলাদেশভিত্তিক অনলাইন নিউজ পোর্টাল, যেখানে সর্বশেষ ব্রেকিং নিউজ, জাতীয় ও আন্তর্জাতিক সংবাদ, রাজনীতি, অর্থনীতি, প্রযুক্তি এবং লাইফস্টাইল বিষয়ক আপডেট নিয়মিত প্রকাশ করা হয়।দ্রুত, নির্ভুল এবং নির্ভরযোগ্য তথ্য প্রদানই ঢাকা ইনফো২৪-এর মূল লক্ষ্য। আধুনিক সাংবাদিকতার মান বজায় রেখে পাঠকদের জন্য সর্বশেষ খবর সহজ ও স্পষ্টভাবে উপস্থাপন করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন