Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রাজবাড়ী কালুখালীতে ফিটনেস ও রেজিষ্ট্রেশন বিহীন বাসের সুপারভাইজার কে ২০ হাজার টাকা অর্থদণ্ড

ঢাকা ইনফো২৪
মার্চ ২৪, ২০২৬ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন বাস চলাচলের দায়ে মো: মুক্তার হোসেন নামে এক বাসের সুপারভাইজারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) মঙ্গলবার (২৪ মার্চ) বিকেল সাড়ে চারটার দিকে রাজবাড়ীর কালুখালী উপজেলার চাঁদপুর বাসস্ট্যান্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন।

এ সময় কুষ্টিয়া থেকে রাজবাড়ীগামী একটি যাত্রীবাহী বাস (লোকাল) থামিয়ে কাগজপত্র যাচাই করা হলে দেখা যায়, বাসটির বৈধ ফিটনেস সনদ ও রেজিস্ট্রেশন নেই।

পরে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সড়ক পরিবহন আইন অনুযায়ী বাসটির সুপারভাইজারকে ২০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে ২০ দিনের বিনাশ্রম কারাদণ্ড দেন। একই সঙ্গে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কোনো যানবাহন সড়কে না নামানোর জন্য বাস মালিক ও চালককে সতর্ক করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঈদ শেষে রাজবাড়ী–কুষ্টিয়া আঞ্চলিক সড়কে যাত্রী চাপ বাড়তে শুরু করেছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ফিটনেস ও রেজিস্ট্রেশনবিহীন যানবাহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান চালানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

এ বিষয়ে অভিযানে অংশ নেওয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: মেজবাহ উদ্দিন বলেন, যাত্রীদের ঝুঁকিতে ফেলে কোনো ফিটনেসবিহীন বাস সড়কে চলতে দেওয়া হবে না। এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।