রাজস্থলীতে বিভিন্ন প্রজাতির চারা বিতরণ
রাজস্থলী(রাঙ্গামাটি) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৩ জুন, ২০২৬, ২:৪৫ পিএম (ভিজিট : ০)

X
ছবি: প্রতিনিধি
ERRD- CHT UNDP ও রাঙ্গামাটি পার্বত্য জেলাপরিষদের যৌথ বাস্তবায়ানাধীন, BERCR প্রকল্পের অধীনে,ধনুছড়ি পাড়া জীববৈচিত্র্য সংরক্ষণ দল ও আড়াছড়ি পাড়া জীববৈচিত্র্য সংরক্ষন দলের সদস্যদের মাঝে, জীববৈচিত্র্য সংরক্ষণ ও প্রতিবেশ পুনরুদ্ধার কার্য্যক্রম কে আরো তরান্বিত, টেকসই করার লক্ষ্যে ২০০০ টি বিভিন্ন প্রজাতির, বনজ, ফলজ চারা বিতরন করা হয়।
২৩ জুন মঙ্গলবার, চারা বিতরন ও বৃক্ষ রোপন কর্মসুচি শুভ উদ্বোধন করেন, রাজস্থলী উপজেলার কাপ্তাই পাল্পউড বাগান বিভাগের রাজস্থলী রেন্জ কর্মকর্তা, মোহাম্মদ তুহিনুল হক।
বিতরণ কালে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি উপ- সহকারী কর্মকর্তা শাহজাহান ইসলাম, রাজস্থলী উপজেলার – জেলাপরিষদের উপজেলা ফ্যাসিলিটেটর, মিঃ জনি খিয়াং ঘিলাছড়ি ইউপি সদস্য সজিব খিয়াং প্রমুখ ।
উক্ত বৃক্ষরোপন অনুষ্ঠানে রেঞ্জ কর্মতর্তা, বলেন সরকারের উদ্যোগের পাশাপাশি, UNDP ও জেলাপরিষদের মাধ্যমে এই বৃক্ষ রোপন কর্মসুচি টি অত্যান্ত সময়োপযোগী ও গুরুত্বপূর্ণ বহন করে, তাদের এই উদ্যোগের জন্যই প্রকল্প বাস্তবায়ন সংস্থা ও দাতা সংস্থা কাডানা সরকারকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জ্ঞাপন করা হয়। স্বাগত বক্তব্যে প্রকল্পের উপজেলা ফ্যাসিলিটেটের মিঃ জনি খিয়াং বলেন, জীববৈচিত্র্য সংরক্ষণের পাশাপাশি, প্রতিবেশ পুনরুদ্ধারের অংশ হিসেবে, আজকের এই চারা বিতরন ও বৃক্ষ রোপন কর্মসুচি, তাই উপস্থিত সকলকে নিজ নিজ জীববৈচিত্র্য সংরক্ষণ এলাকায় চারা গুলো রোপন করার অনুরোধ জানান, ও এই বাইরেও, এলাকার বিভিন্ন বিদ্যালয়, মন্দির, ও উপাসনালয়ের প্রাঙ্গনে চারা রোপন করার ও অনুরোধ জানান।অনুষ্টানে ২০০০ হাজার চারা বিতরণ করা হয়। এধরনের কার্যক্রম ভবিষৎে অব্যাহত থাকবে।