বৃহস্পতিবার , ১৮ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য

রাবিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের এক নেতা আটক

ঢাকা ইনফো২৪
জুন ১৮, ২০২৬ ৭:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের এক নেতাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

রোববার (১৪ জুন) বিকেল ৩টার দিকে বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোড থেকে তাকে আটক করে একদল শিক্ষার্থী।

আটককৃত ছাত্রলীগ নেতা সোলাইমান বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের ২০১৯–২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের শহিদ হবিবুর রহমান হল শাখার ধর্মবিষয়ক সম্পাদক ছিলেন।

প্রক্টর দফতর ও শিক্ষার্থী সূত্রে জানা গেছে, জুলাই বিপ্লবের সময় মাদার বখস হলের কিছু শিক্ষার্থীকে নির্যাতনের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। এছাড়া অস্ত্রের মুখে জিম্মি করে সারারাত নির্যাতনের অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রত্যক্ষদর্শী এক শিক্ষার্থী জানান, ‘আমরা ক্লাস শেষে কয়েকজন প্যারিস রোড দিয়ে যাচ্ছিলাম। সে সময় রাস্তা দিয়ে জুলাই বিপ্লবে আমাদেরকে নির্যাতন করা এক ছাত্রলীগ নেতাকে যেতে দেখি। তখন তাকে ধরে জিজ্ঞাসাবাদ করার এক পর্যায়ে তার মোবাইলে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের রাবি শাখার সাধারণ সম্পাদকের সঙ্গে যোগাযোগের প্রমাণ পাই। পরে প্রক্টর দফতরে তাকে হস্তান্তর করি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, ‘আটককৃত ছাত্রলীগ নেতা জুলাই বিপ্লবের সময়ে আমাদের এক শিক্ষার্থীকে মাথায় পিস্তল ঠেকিয়েছিল। আজকে কিছু শিক্ষার্থী তাকে ধরে আমার দফতরে নিয়ে এসেছে। তার কাছ থেকে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীদের সঙ্গে কথপোকথনের প্রমাণ মিলেছে। আমরা পুলিশের কাছে সোপর্দ করেছি। বাকি বিষয় প্রশাসন দেখবেন।’

এ বিষয়ে রাজশাহী নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল মালেক বলেন, ‘আটক যুবক নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সন্ত্রাস বিরোধী আইনের আসামি। কিছুদিন আগে শাহ মখদুম এলাকায় একটি মিছিল বের হয়েছিল, সেখানে তিনি উপস্থিত ছিলেন। ওই মামলার সে আসামি। তাকে আপাতত থানায় রাখা হয়েছে, পরবর্তীতে কোর্টে চালান করা হবে।’

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন