ঢাকা, বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
ঢাকা, বৃহস্পতিবার ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের তৃতীয় অ্যালামনাই সম্মিলন ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ সম্মিলনের থিম সংটি গেয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী কাজল আরিফ। তার সঙ্গে কণ্ঠ দিয়েছেন নাজনীন নাজু। থিম সংয়ের শিরোনাম ‘প্রিয় মতিহার'। গানটির কথা লিখেছেন মোহাম্মদ জাহাঙ্গীর আলম। কণ্ঠ দেওয়ার পাশাপাশি সুর করেছেন কাজল আরিফ নিজেই। সংগীত পরিচালনা করেছেন ওয়াহেদ শাহিন। কাজল আরিফ বলেন, ‘‘ভীষণ সুন্দর একটি থিম সং গাইলাম। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ৩য় অ্যালামনাই সম্মিলন ২০২৬-এর জন্য। দারুণ কথা ও সুরে তৈরি হয়েছে ‘প্রিয় মতিহার' নামের গানটি। এ আয়োজনের সঙ্গে যুক্ত থাকতে পেরে ভালো লাগছে।'' ওয়াহেদ শাহিন বলেন, ‘গানটি কথা ও সুরে দারুণ একটু সমন্বয় আছে। সেই অনুযায়ী সংগীত কররেছি। আমার জায়গা থেকে সেরাটা দেওয়ার চেষ্টা করেছি। আশা করি সবার ভালো লাগবে।' আগামী ৩০-৩১ অক্টোবর অনুষ্ঠিত হবে অ্যালামনাই সম্মিলন। এটি বিশ্ববিদ্যালয়টির রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলা হতে যাচ্ছে।
ফোন: +৮৮০৯৬১১৪৫১৮৭১
সোশ্যাল মিডিয়াতে আমরা
ই-মেইল: [email protected]