শনিবার , ৮ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রামগতিতে অগ্নিকাণ্ডে ৯দোকান মালামালসহ ভস্মীভূত ১কোটি টাকার ক্ষয়ক্ষতি

ঢাকা ইনফো২৪
আগস্ট ৮, ২০২৬ ১:২৫ অপরাহ্ণ
Link Copied!

রামগতিতে অগ্নিকাণ্ডে ৯দোকান মালামালসহ ভস্মীভূত ১কোটি টাকার ক্ষয়ক্ষতি

প্রকাশ: শনিবার, ৮ আগস্ট, ২০২৬, ১:২২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

লক্ষ্মীপুরের রামগতিতে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ টি দোকান মালামালসহ পুড়ে ভস্মীভূত হয়েছে এতে প্রায় ১ কোটি টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে ব্যবসায়ীদের ধারণা। 

শুক্রবার (৭ জুলাই) গভীর রাতে উপজেলা সদর আলেকজান্ডার বাজারের পশ্চিম গলির সোনালী ব্যাংক সংলগ্ন ওই দোকান ঘর গুলো পুড়ে যায়। 

খবর পেয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের রামগতি স্টেশন দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে সোনালী ব্যাংকের ভবনের কয়েকটি জানালা ক্ষতিগ্রস্ত হয়।

ক্ষতিগ্রস্ত দোকান মালিকরা হচ্ছে ডাঃ খোরশেদ আলমের ঔষধের দোকান, সুদেব দাসের মুদি দোকান, কানু সহার বট সুতা দোকান, রাকিবের মোবাইল দোকান, কামালের খাবার হোটেল, ফারুকের গার্মেন্টস দোকান, নুর উদ্দিনের পার্স মেশিনারিজ দোকান, শাহজাহানের ঔষধের দোকান, রঞ্জিতের সেলুন দোকান। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রামগতি স্টেশন ওয়ার হাউজ ইনচার্জ জাকির হোসেন জানান অগ্নিকাণ্ডের খবর পেয়ে তাদের দুটি ইউনিট আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনে। তাদের ধারণা বৈদ্যুতিক শটসার্কিট থেকে আগুনের সূত্র হতে পারে। অগ্নিকাণ্ডের সময় ব্যবসায়ীদের কিছু মালামাল উদ্ধার হলেও প্রায় ৬০ লাখ টাকা ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা গেছে। 

পল্লী বিদ্যুৎ বিভাগ আঞ্চলিক অফিস রামগতি এজিএম আনোয়ার হোসেন জানান অগ্নিকাণ্ডে তাদের সাতটি মিটার ও সার্ভিস টার পুড়ে যায় এতে প্রায় ২০ হাজার টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দীন জানান অগ্নিকাণ্ডের খবর পেয়েছেন বর্তমানে তিনি সরকারি কাজে ঢাকায় অবস্থান করছেন তবে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রুহুল আমিনকে ক্ষয়ক্ষতির প্রাথমিক প্রতিবেদন তৈরি করতে বলা হয়েছে। সরকারি বরাদ্দ পেলে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেওয়া হবে। 

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});