Dhakainfo24
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

রায়গঞ্জে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগ, প্রতিবাদে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
মার্চ ১৫, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

সিরাজগঞ্জের রায়গঞ্জে জমি নিয়ে বিরোধের জেরে ঠিকাদারের ওপর হামলা ও চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের ব্রাহ্মণবাড়িয়া বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে মোঃ জুয়েল রানা, আব্দুল ওহাব ও বাবু তালুকদার বক্তব্য রাখেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করে বলেন, আমেরিকা প্রবাসী ইঞ্জিনিয়ার মো. আতিকুর রহমান তার বৈধ জমিতে বিধিমোতাবেক নিয়োগকৃত ঠিকাদার গোবিন্দ কুমার রায়কে দিয়ে মাটি ভরাটের কাজ করাচ্ছিলেন। কিন্তু পাঙ্গাসী ইউনিয়নের ২নম্বর ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি মো. কামরুজ্জামান ভুট্টো চাঁদা দাবি করেন। চাহিদা মোতাবেক চাঁদা না দেওয়ায় ভুট্টো বাহিনী ঠিকাদার গোবিন্দ কুমার রায়ের উপর হামলা চালায়।

বক্তারা অবিলম্বে বিএনপি নেতা কামরুজ্জামান ভুট্টোকে দল থেকে বহিষ্কার এবং প্রশাসনের কাছে আইনগত ব্যবস্থার দাবি জানান। মানববন্ধন পাঙ্গাসী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের সর্বস্তরের জনগণ উপস্থিত ছিলেন।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।