মঙ্গলবার , ৪ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রায়পুরে মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ

ঢাকা ইনফো২৪
আগস্ট ৪, ২০২৬ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

রায়পুরে মোবাইলে বিয়ের নামে প্রতারণার অভিযোগ

প্রকাশ: মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬, ৬:০৮ পিএম   (ভিজিট : ০)

সংবাদ সম্মেলন

X

সংবাদ সম্মেলন

লক্ষ্মীপুরের রায়পুরে বিয়ের নামে প্রতারণা এবং হুন্ডি ব্যবসার টাকা আত্মসাতের অভিযোগে সামাজিক যোগাযোগমাধ্যমে অপপ্রচার চালানো হচ্ছে দাবি করে সংবাদ সম্মেলন করেছেন এক ভুক্তভোগী পরিবার। মঙ্গলবার উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের মাঝি বাড়িতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ফারুক মাঝি বলেন, প্রায় চার বছর আগে তার মেয়ে ফাতেমা আক্তার লিপির সঙ্গে মুঠোফোনে রাখালিয়া কাজী বাড়ির সিরাজ কাজীর ছেলে ইয়াছিন আরাফাত জুমানের বিয়ে হয়। সে সময় বলা হয়েছিল, বিয়ের তিন মাস পর ইয়াছিন বিদেশ থেকে দেশে ফিরে আনুষ্ঠানিকভাবে তার মেয়েকে নিজ বাড়িতে নিয়ে যাবেন।পরে ইয়াছিন বিভিন্ন সময় ইকামা না থাকার অজুহাত দেখিয়ে দেশে ফেরা পিছিয়ে দিতে থাকেন। 

একপর্যায়ে ইয়াছিনের ইকামা করার জন্য তিনি দেড় লাখ টাকা দেন। কিন্তু এরপরও দীর্ঘ প্রায় চার বছর কেটে গেলেও ইয়াছিন দেশে ফেরেননি। ফারুক মাঝির দাবি, পরে ইয়াছিনের বোন জোসনা বেগম তাদের জানান, তার ভাই কবে দেশে ফিরবেন তার কোনো নিশ্চয়তা নেই। তাই তারা যেন মেয়েকে অন্যত্র বিয়ে দিয়ে দেন। বিষয়টি নিশ্চিত হওয়ার জন্য ইয়াছিনের সঙ্গে যোগাযোগ করলে তিনিও একই কথা জানান। এরপর তারা মেয়ের অন্যত্র বিয়ে দেন।

তিনি আরও অভিযোগ করে বলেন, সম্প্রতি ইয়াছিন আরাফাত জুমান ও তার পরিবারের সদস্যরা সামাজিক যোগাযোগমাধ্যমে তাদের বিরুদ্ধে মিথ্যা তথ্য ছড়িয়ে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করছেন, যা সম্পূর্ণ ভিত্তিহীন ও বানোয়াট। প্রবাসে অবস্থানকালে ইয়াছিন আরাফাত জুমান হুন্ডি ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন। বিভিন্ন সময়ে তাদের মোবাইল নম্বরে টাকা পাঠিয়ে অন্য একটি নম্বরে পাঠিয়ে সেই নাম্বারে টাকা দিয়ে দিতে বলতেন। এ সংক্রান্ত প্রয়োজনীয় তথ্য-প্রমাণ তাদের কাছে সংরতি রয়েছে বলে তিনি দাবি করেন।

তিনি আরও বলেন, তারা যে ১৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগ করছে, তার কোনো ভিত্তি নেই। বরং ইয়াছিনের ইকামা করার জন্য দেওয়া দেড় লাখ টাকা এখনও আমাদের পাওনা রয়েছে।

ভুক্তভোগী ফাতেমা আক্তার লিপি বলেন, আমার জীবনের ৪ টি বছর ইয়াছিন নষ্ট করেছে। আমার পরিবার তার অপোয় ছিলো, পরে তাদের সম্মতিতেই অন্যত্র আমার বিয়ে দেওয়া হয়। এখন হঠাৎ করে আমার সংসার নষ্ট করার জন্য অপপ্রচার চালাচ্ছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত পরিবারের সদস্যরা এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত সত্য উদঘাটনের জন্য সংশ্লিষ্ট কর্তৃপরে হস্তপে কামনা করেন।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});