বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

রোনালদোর রেকর্ড ভেঙে মেসির ঘাড়ে নিঃশ্বাস এমবাপ্পের

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ১০:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

রোনালদোর রেকর্ড ভেঙে মেসির ঘাড়ে নিঃশ্বাস এমবাপ্পের

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ১০:১১ এএম   (ভিজিট : ০)

কিলিয়ান এমবাপ্পে

X

কিলিয়ান এমবাপ্পে

বিশ্বকাপে দ্বিতীয় হ্যাটট্রিক পেয়েই গিয়েছিলেন কিলিয়ান এমবাপ্পে, ২০ মিনিটে করা প্রথম গোলটি যদি অফসাইডের কারণে বাতিল না হতো। তবে জোড়া গোলও কম কিসের।

রিয়াল মাদ্রিদের স্ট্রাইকারের জোড়া এবং ব্র্যাডলি বারকোলার এক গোলে সুইডেনকে উড়িয়ে দিয়েছে ফ্রান্স।

ফ্রান্স শেষ ষোলোর টিকিট এনে দেওয়ার পথে জোড়া গোলে রেকর্ডও গড়েছেন এমবাপ্পে। 

নিউ ইয়র্ক/নিউ জার্সিতে ৪৫ মিনিটে প্রথম গোলটি করে রেকর্ড ভেঙেছেন দুই ব্রাজিলিয়ান রোনালদো নাজারিও ও লিওনিদাসের। নক আউটে এতদিন দুজনের সঙ্গে ৯ গোল নিয়ে যৌথভাবে শীর্ষে ছিলেন ফ্রান্সের অধিনায়ক।

আজ প্রথম গোলে তাদের ছাড়িয়ে যান। ৭৪ মিনিটে দ্বিতীয় গোল করে সংখ্যাটা ১০-এ উত্তীর্ণ করেন এমবাপ্পে। সামনে আরো বাড়ানোর সুযোগ থাকছে। 

অন্যদিকে সবমিলিয় বিশ্বকাপে এমবাপ্পের গোল সংখ্যা এখন ১৮। তাতে লিওনেল মেসির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছেন ২৭ বছর বয়সী স্ট্রাইকার। ১৯ গোলে বর্তমানে বিশ্বকাপের ইতিহাসে সর্বোচ্চ গোলের মালিক আর্জেন্টিনার অধিনায়ক।

সবমিলিয়ে না পারলেও এবারের বিশ্বকাপের গোল সংখ্যায় ঠিকই মেসিকে ছুঁয়েছেন এমবাপ্পে। বর্তমানে দুজনের গোল ৬। গোল্ডেন বুটের লড়াইয়ে তাদের পরেই আছেন ৫ গোলের মালিক আর্লিং হালান্ড। ৪টি করে গোল করেছেন উসমান দেম্বেলে ও ভিনিসিয়ুস জুনিয়র।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});