Dhakainfo24
ঢাকাশনিবার , ১৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

রৌমারীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস উপলক্ষে মানববন্ধন

ঢাকা ইনফো২৪
মার্চ ১৪, ২০২৬ ৭:৪৫ অপরাহ্ণ
Link Copied!

‘নদী বাচাও, মানুষ বাচাও’ এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রৌমারীতে আন্তর্জাতিক নদীকৃত্য দিবস ২০২৬ উপলক্ষে মানববন্ধন ও জনসচেতনতা মুলক পথ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১১ টার দিকে সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডিকে) ও ধরিত্রী রক্ষায় আমরা (ধরা) এর আয়োজনে উপজেলার বন্দবেড় ইউনিয়নের ফলুয়ার চর ফেরি ঘাটে এ মানববন্ধন করা হয়।

মানববন্ধনে বক্তব্য রাখেন, সেন্টার ফর সোস্যাল ডেভেলপমেন্ট (সিএসডিকে) নির্বাহী পরিচালক আবু হানিফ মাস্টার, উপজেলা বিএনপির যুগ্ন সাধারণ সম্পাদক নুর আলম খান হিরো, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব ও সদর ২নং ওয়ার্ড ইউপি সদস্য রবিউল ইসলাম রানা,স্থানীয় বাসিন্দা নাসির উদ্দিন খান (অব:) সেনা সদস্য, সিএসডিকের সভাপতি ফজর আলী সহ প্রমূখ।

বক্তারা বলেন, উজানে ভারত থেকে পাহাড়ী ঢলে ও নদীর কিনার ভেঙ্গে ইটালুকান্দা হয়ে ব্রহ্মপুত্র নদের গভীরতা ভরাট হয়ে গেছে। নদের গভীরতা না থাকায় বন্যা মৌসুমে পানি উপচে পড়ে বেরি বাধ ভেঙ্গে ফসল সহ জমি ও ভিটেমাটি ভেঙ্গে য়ায়। প্রতিবছর নদীপাড়ের মানুষ তাদের জমি ও বসতবাড়ি হারিয়ে নিঃস্ব হয়ে যায়। তাই কুড়িগ্রামের ইটালুকান্দা হতে জামালপুর দেওয়ানগঞ্জ পর্যন্ত ব্রহ্মপুত্র নদের তলদেশ খনন করলে এলাকার মানুষ ক্ষতির হাত থেকে রক্ষা পাবে। সরকারের কাছে আমাদের জোর দাবী অতিদ্রুত নদী খনন করা হউক।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।