রবিবার , ৯ আগস্ট ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা
আজকের সর্বশেষ সবখবর

লংকা লিগে শিরোপা জেতা হলো না সাকিব-হৃদয়ের

ঢাকা ইনফো২৪
আগস্ট ৯, ২০২৬ ১:৪৩ অপরাহ্ণ
Link Copied!

লঙ্কা প্রিমিয়ার লিগে (এলপিএল) শিরোপা ধরে রাখা হলো না জাফনা কিংসের। ফাইনালে গল গ্যালান্টসের কাছে ৫ উইকেটে হেরে টানা চার শিরোপা জয়ের স্বপ্ন শেষ হয়েছে তাদের। অন্যদিকে প্রথমবারের মতো এলপিএলের চ্যাম্পিয়ন হয়েছে গল।

ফাইনালে জাফনার হয়ে খেলেছেন বাংলাদেশের দুই তারকা সাকিব আল হাসান ও তাওহিদ হৃদয়। তবে ব্যাট হাতে দুজনের কেউই বড় ইনিংস খেলতে পারেননি। সাকিব ১৩ বলে ৯ রান করে ফেরেন। হৃদয়ের ব্যাট থেকে আসে ১০ বলে ১০ রান।

টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরু থেকেই নিয়মিত বিরতিতে উইকেট হারায় জাফনা। শেষ পর্যন্ত ১৯.৩ ওভারে ১২৩ রানে অলআউট হয় তারা। দলের পক্ষে সর্বোচ্চ ৪১ রান করেন কামিল মিশারা।

জাফনার ব্যাটিং ধসিয়ে দেন গলের বোলার চারিথ আসালাঙ্কা ও এশান মালিঙ্গা। দুজনই নেন তিনটি করে উইকেট। থারিন্দু রত্নায়েকে পান দুটি উইকেট।

তবে ব্যাট হাতে ব্যর্থ হলেও বল হাতে নিজের সামর্থ্যের প্রমাণ দেন সাকিব। ৪ ওভারে মাত্র ১৫ রান দিয়ে তিনি তুলে নেন ২ উইকেট। তার বোলিংয়েই একপর্যায়ে ম্যাচে ফেরার আশা দেখেছিল জাফনা।

১২৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে গলও শুরুতে চাপে পড়ে। দুই ওপেনারকে দ্রুত হারানোর পর দলকে টেনে তোলেন টমাস ফ্রেজার রজার্স ও দিনুরা কালুপাহানা। রজার্স ২৭ বলে ৩৪ এবং কালুপাহানা ১৯ বলে ৩১ রান করেন। দুজনের ব্যাটে আসে ৬৪ রানের গুরুত্বপূর্ণ জুটি।

এরপর সাকিব একই ওভারে দুটি উইকেট নিয়ে ম্যাচ জমিয়ে দেন। ৭৫ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে গল। তবে শেষ পর্যন্ত জাফনার বোলারদের আর সুযোগ দেয়নি তারা।

মাত্র ১৫.৫ ওভারে ৫ উইকেট হাতে রেখে ১২৪ রান তুলে ফেলে গল গ্যালান্টস। নিশ্চিত হয় তাদের প্রথম এলপিএল শিরোপা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});