Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১২ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের ৩ সদস্য গ্রেফতার, উদ্ধার ১২ সিম

ঢাকা ইনফো২৪
মার্চ ১২, ২০২৬ ৫:৪৩ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে অনলাইন জুয়া ও অবৈধ সিম জালিয়াতি চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। বুধবার (১১ মার্চ) দিবাগত রাতে জেলার কালীগঞ্জ উপজেলার কাকিনা ইউনিয়নের রুদ্রেশ্বর এলাকার রাজ্জাক মার্কেটের সামনে থেকে তাদের আটক করা হয়।

​বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছে লালমনিরহাট জেলা পুলিশ।

​গ্রেফতারকৃতরা হলেন কালীগঞ্জ উপজেলার বাসিন্দা মোঃ আরিফুল ইসলাম (৩৪), মোঃ সাকিবুল ইসলাম (৩২) ও মোঃ শরিফ (২৫)।

পুলিশ জানায়, একটি সংঘবদ্ধ চক্র মোবাইল অ্যাপের মাধ্যমে দীর্ঘদিন ধরে অনলাইনে জুয়ার কার্যক্রম পরিচালনা করে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে রাজ্জাক মার্কেট এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশের একটি বিশেষ দল। অভিযানে ওই তিনজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়। এ সময় তাদের কাছ থেকে অনলাইন জুয়া পরিচালনায় ব্যবহৃত ৬টি স্মার্টফোন এবং ১২টি বিভিন্ন অপারেটরের সিম কার্ড উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মোবাইলগুলোতে জুয়া খেলার একাধিক বিদেশি অ্যাপস ইনস্টল করা ছিল।

​এ বিষয়ে লালমনিরহাট ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) সাদ আহমেদ বলেন, “আটককৃতরা দীর্ঘদিন ধরে ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে সাধারণ মানুষকে অনলাইন জুয়ায় প্ররোচিত করে আসছিল। তাদের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় সাইবার সিকিউরিটি আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।