Dhakainfo24
ঢাকাবৃহস্পতিবার , ১৯ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

লালমনিরহাটে অনলাইন জুয়া চক্রের তিন সদস্য গ্রেফতার

ঢাকা ইনফো২৪
মার্চ ১৯, ২০২৬ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটে অনলাইন জুয়া পরিচালনা এবং অবৈধ আর্থিক লেনদেন চক্রের তিন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ২৪টি অবৈধ সিম কার্ড এবং অনলাইন জুয়ার অ্যাপ সম্বলিত ৬টি স্মার্টফোন জব্দ করা হয়।

গতকাল বুধবার দিবাগত মধ্যরাতে জেলার কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মালগাড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। আজ বৃহস্পতিবার দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে জেলা পুলিশ।

গ্রেফতারকৃতরা হলেন, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার গোড়ল ইউনিয়নের মৃত রবীন্দ্র নাথ রায়ের ছেলে শ্রী কনক রায় (২৫), একই এলাকার মো. আব্বাস আলীর ছেলে মো. নুরুজ্জামান (২৭) এবং আদিতমারী উপজেলার পলাশী ইউনিয়নের শ্রী ব্রজেন্দ্রনাথের ছেলে শ্রী সজিব চন্দ্র (২১)।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি বিশেষ দল কালীগঞ্জ থানার গোড়ল ইউপির মালগাড়া এলাকায় অভিযান চালায়। সেখানে মোবাইলে অনলাইন জুয়ার অ্যাপ ব্যবহার করে জুয়া খেলার সময় হাতেনাতে তিনজনকে গ্রেফতার করা হয়। তল্লাশিকালে তাদের কাছ থেকে ৬টি স্মার্টফোন জব্দ করা হয়, যেগুলোতে 299bet, Binance, jeta33, BDT222, এবং Tk99-সহ প্রায় ২০টিরও বেশি নিষিদ্ধ অনলাইন জুয়ার অ্যাপ্লিকেশন সচল অবস্থায় পাওয়া গেছে। এছাড়া তাদের কাছে থাকা ২৪টি অবৈধ সিম কার্ডের মাধ্যমে নগদ ও বিকাশ অ্যাকাউন্টে অবৈধভাবে অর্থ লেনদেনের প্রমাণ মিলেছে।

এ বিষয়ে লালমনিরহাট জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাদ আহমেদ জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে অনলাইন প্ল্যাটফর্ম ব্যবহার করে অবৈধ জুয়া ও আর্থিক লেনদেনের সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে সাইবার সুরক্ষা অধ্যাদেশ-২০২৫ অনুযায়ী কালীগঞ্জ থানায় মামলার প্রক্রিয়া চলছে।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।