মঙ্গলবার , ৩১ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রাকৃতিক দুর্যোগ
  8. বিনোদন
  9. মতামত
  10. সর্বশেষ
  11. সারাদেশ

লালমনিরহাটে খাবারে চেতনানাশক ওষুধ, একই পরিবারের ৯ জন অসুস্থ

ঢাকা ইনফো২৪
মার্চ ৩১, ২০২৬ ২:৫৯ অপরাহ্ণ
Link Copied!

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নে খাবারের সঙ্গে চেতনানাশক ওষুধ মিশিয়ে চুরির অভিযোগ উঠেছে।

৩০ মার্চ সোমবার রাত আনুমানিক ৯টার দিকে বুড়িমারী ইউনিয়নের গুড়িয়াটারী এলাকার ৮ নম্বর ওয়ার্ডে এ ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের অন্তত ৯ জন অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে গুরুতর অসুস্থ ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

অসুস্থরা হলেন- সুপ্ত (১২), মুন্না (৮), ইসমোতারা (৩), রমিচা (৫০), শান্ত (৮), মিম (১৮), মুক্তা (১২), সুমি (২৫), জিনান ও মুবিন। স্থানীয় সূত্রে জানা যায়, অজ্ঞাত ব্যক্তি বা ব্যক্তিরা গোপনে রান্না করা ভাতের হাঁড়িতে চেতনানাশক ওষুধ মিশিয়ে রাখে। পরে পরিবারের সদস্যরা সেই ভাত খাওয়ার পর একে একে অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ভুক্তভোগী পরিবারের সদস্যদের দাবি, ইসরাফিলের বাড়িতে আলম নামে এক ব্যক্তি সকাল থেকে যাতায়াত করছিলেন। পেশায় তিনি মিষ্টি আলু বিক্রেতা হিসেবে পরিচিত। ‘মিষ্টি আলু (আংগালু) দেওয়ার কথা বলে তিনি খাবারের সঙ্গে চেতনানাশক মিশিয়ে থাকতে পারেন’ এমন সন্দেহ করছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. দেবব্রত কুমার রায় জানান, অসুস্থদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং উন্নত চিকিৎসার জন্য সবাইকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ব্যাপারে আইনশৃঙ্খলা বাহিনীর তদন্ত চলছে বলে জানা গেছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।