ভোলার লালমোহন উপজেলায় মা ইলিশ সংরক্ষণে অভিযানে ৫ হাজার মিটার জাল ও ৫ কেজি বিভিন্ন প্রজাতির মাছ জব্দ করেছে উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ দল।
রোববার (১৮ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত উপজেলার তেঁতুলিয়া নদীতে লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। পরে জব্দ করা জাল আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়। মাছগুলো বিভিন্ন এতিমখানা ও মাদরাসায় বিতরণ করা হয়েছে।
লালমোহন উপজেলা মৎস্য কর্মকর্তা আলী আহমদ আখন্দ বিষয়টি নিশ্চিত করে বলেন, মা ইলিশের প্রজনন নির্বিঘ্ন করতে প্রশাসন সতর্ক অবস্থানে রয়েছে। ২২ দিনের নিষেধাজ্ঞা চলাকালে নদীতে মাছ শিকার করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.
Scale Your Newsportal
Blazing-fast frontend, robust backend & ad monetization ready.