রবিবার , ১৮ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লালমোহনে সমতার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে তরুণদের সংলাপ


অক্টোবর ১৮, ২০২৬ ৮:০৯ অপরাহ্ণ
Link Copied!

ভোলার লালমোহন উপজেলায় সমাজে প্রচলিত জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গভিত্তিক বৈষম্য ও সামাজিক কুসংস্কার মোকাবিলা করে সমতাভিত্তিক সমাজ প্রতিষ্ঠার লক্ষ্যে অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

রোববার সকালে লালমোহন উপজেলা হলরুমে স্বেচ্ছাসেবী সংগঠন বাংলাদেশ স্বপ্ন ছোঁয়া ফাউন্ডেশনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে নারী ও তরুণদের জীবনে লিঙ্গভিত্তিক বৈষম্যের প্রভাব, নেতিবাচক সামাজিক ধারণা পরিবর্তন এবং সমতা প্রতিষ্ঠায় তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা হয়।

নারী ও তরুণদের জীবনে বৈষম্যমূলক মানসিকতার প্রভাব কমাতে সচেতনতা সৃষ্টি ও কার্যকর উদ্যোগ গ্রহণের লক্ষ্যে বাস্তবায়িত হচ্ছে ‘সমতায় তারুণ্য: সমতার জন্য তরুণরা’ প্রকল্প। জাগো ফাউন্ডেশন ট্রাস্ট ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের যৌথ বাস্তবায়নে এবং বাংলাদেশে নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় প্রকল্পটি পরিচালিত হচ্ছে।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সিফাত বিন সাদেক, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মাসুদ, মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ মার্জিয়া। এ ছাড়া বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সামাজিক সংগঠনের তরুণ-তরুণীরা অংশগ্রহণ করেন।

সভায় অংশগ্রহণকারীরা সমাজে প্রচলিত নেতিবাচক জেন্ডার স্টেরিওটাইপ, লিঙ্গভিত্তিক বৈষম্য ও সমতা প্রতিষ্ঠার প্রতিবন্ধকতাগুলো চিহ্নিত করেন। দলগত আলোচনা, মতবিনিময় ও পোস্টার উপস্থাপনার মাধ্যমে এসব সমস্যা মোকাবিলায় সম্ভাব্য সমাধান ও করণীয় তুলে ধরেন তারা।

বক্তারা বলেন, সমাজ থেকে লিঙ্গভিত্তিক বৈষম্য ও নেতিবাচক ধারণা দূর করতে ব্যক্তি, পরিবার, সমাজ, যুব সংগঠন ও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। এ ক্ষেত্রে তরুণদের সচেতনতা, নেতৃত্ব ও সক্রিয় অংশগ্রহণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

তারা আরও বলেন, নারী-পুরুষের সমান অধিকার ও সুযোগ নিশ্চিত করার পাশাপাশি সমাজের প্রতিটি স্তরে বৈষম্যহীন ও অন্তর্ভুক্তিমূলক পরিবেশ গড়ে তুলতে হবে। এ জন্য তরুণদের নেতৃত্বে সচেতনতামূলক কার্যক্রম জোরদার করার ওপর গুরুত্বারোপও করেন তারা।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});