রবিবার , ১৩ সেপ্টেম্বর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আকস্মিক পরিদর্শনে স্পিকার


সেপ্টেম্বর ১৩, ২০২৬ ৩:৫৪ অপরাহ্ণ
Link Copied!

ভোলার লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ও ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ (বীরবিক্রম)।

স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ এবং রোগীদের সুযোগ-সুবিধার খোঁজখবর নিতে তিনি এ পরিদর্শন করেন।

রোববার সকালে স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনকালে স্পিকার হাফিজ উদ্দিন আহমেদ বিভিন্ন ওয়ার্ড ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে সরাসরি কথা বলেন। তারা যথাযথ চিকিৎসা ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা পাচ্ছেন কি না, চিকিৎসাসেবায় কোনো সমস্যা বা অসুবিধা রয়েছে কি না- এসব বিষয়ে রোগীদের কাছ থেকে বিস্তারিত খোঁজখবর নেন তিনি।

এ সময় হাফিজ উদ্দিন আহমেদ বলেন, সাধারণ মানুষ যাতে উপজেলা পর্যায়েই স্বাচ্ছন্দ্য, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত পরিবেশে মানসম্মত চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হবে। চিকিৎসাসেবার মান আরও উন্নত করার পাশাপাশি রোগীদের প্রতি মানবিক ও আন্তরিক আচরণ করতে হবে। এছাড়া স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে আসা প্রত্যেক ব্যক্তি যেন যথাযথ ও প্রয়োজনীয় চিকিৎসাসেবা পান, তা নিশ্চিত করতে হব। পাশাপাশি স্বাস্থ্য কমপ্লেক্সের সার্বিক পরিবেশ ও সেবার মান আরও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

এ সময় লালমোহন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ইউএইচএফপিও) ডা. মোহাম্মদ আবু মাহমুদ তালহা সাদী, আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. মহসিন খানসহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য চিকিৎসক ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});