বুধবার , ৭ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

লিওনেল মেসির বিদায়ী ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য


অক্টোবর ৭, ২০২৬ ৭:২৪ পূর্বাহ্ণ
Link Copied!

জনপ্রিয় দল আর্জেন্টিনার হয়ে লিওনেল মেসির বিদায়ী ম্যাচের প্রথমার্ধ কেটেছে গোলশূন্যে। আজ বুধবার (৭ অক্টোবর) ভোরে ফিফা প্রীতি ম্যাচে আর্জেন্টিনা-বেনিন দুই দলই গোলের একাধিক সুযোগ তৈরি করলেও বল জালে পাঠাতে পারেনি কেউ।

এস্তাদিও মনুমেন্টালে ঐতিহাসিক ম্যাচটি সময় মতো মাঠে গড়াতে পারেনি। নানা আনুষ্ঠানিকতা সারতে ১৫ মিনিট পিছিয়ে শুরু হয় ম্যাচ।

ম্যাচের আগেই মাঠে উপস্থিত ৮৫ হাজারের দর্শকের অফুরন্ত ভালোবাসা পান মেসি। জাতীয় সংগীতের সময় আপ্লুত হতে দেখা যায় তাকে। এছাড়া ম্যাচের আগে বেনিনের পক্ষ থেকে তার হাতে তুলে দেওয়া হয় বিশেষ উপহার।

বিদায়ী ম্যাচে এখনও গোল না পেলেও সেরা খেলোয়াড় ওই মেসিই। গোলের একাধিক সুযোগ তৈরি করেছেন তিনি। বেনিনের গোলমুখে নেওয়া প্রথম শটটিই ছিল তার। যদিও প্রতিপক্ষ গোলরক্ষক সেটি রুখে দেন। এরপর ফ্রি কিক থেকেও বল জালে জড়ানোর সুযোগ এসেছিল মেসির সামনে। এ যাত্রায়ও বাধা বেনিন গোলরক্ষক মার্সেল দান্দজিনু।

প্রথমার্ধের শেষদিকে লাউতারো মার্টিনেজের দারুণ এক ক্রসে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন মেসি। তবে ভলিতে নেওয়া তার শটটি পোস্ট ঘেঁষে চলে গেলে হতাশাই বাড়ে আটবারের ব্যালন ডি'অর জয়ীর।

ম্যাচে বেনিনও গোলের সুযোগ তৈরি। লক্ষ্যে দুটি শট রাখলেও এমিলিয়ানো মার্টিনেজের দৃঢ়তায় অতিথিরাও গোলের দেখা পায়নি।

এদিকে, খেলা চলাকালীন ১০ মিনিটের সময় বাঁশি বাজিয়ে খেলা থামিয়ে দেন রেফারি। এসময় মাঠের খেলোয়াড়, বেঞ্চে থাকা কোচিং স্টাফ এবং গ্যালারির দর্শক- সবাই দাঁড়িয়ে পড়েন।

মাঠের মাঝখানে দাঁড়িয়ে সেই ভালোবাসা গ্রহণ করেন মেসি। সতীর্থদের সঙ্গে তিনিও হাততালি দেন, পরে দর্শকদের উদ্দেশে হাত নেড়ে অভিবাদনের জবাব দেন। টানা প্রায় এক মিনিট ধরে চলে এই বিশেষ শ্রদ্ধা নিবেদন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});