শত্রুদের তথ্য দেওয়ার অভিযোগে ইরানে ৫০০ জনকে গ্রেপ্তার করা হয়েছে। রোববার (১৫ মার্চ) এ কথা জানিয়েছেন ইরানের পুলিশপ্রধান আহমেদরেজা রাদান।
তিনি জানান, এদের মধ্যে অনেকেই গুরুতর ঘটনার সঙ্গে জড়িত ছিলেন। তিনি বলেন, ‘এরা ইরানের লক্ষ্যবস্তুতে আঘাত করার জন্য শুত্রুদের তথ্য দিয়েছিলেন এবং হামলার স্থানের ফুটেজ ও ছবি পাঠিয়েছিলেন।’ তবে কখন গ্রেপ্তার করা হয়েছে, সে বিষয়ে কিছু জানানো হয়নি।
এর আগে ইরানি গণমাধ্যম রোববার বেশ কয়েকটি অঞ্চলে বেশ কয়েকজনকে গ্রেপ্তারের খবর প্রকাশ করেছিল।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
