Dhakainfo24
ঢাকাবুধবার , ১৮ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

শহিদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর হত্যা মামলায় গ্রেপ্তার ৪

ঢাকা ইনফো২৪
মার্চ ১৮, ২০২৬ ৯:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

রাজধানীতে কেন্দ্রীয় শহিদ মিনারে রাকিব হত্যার প্রধান আসামির সহকারী সাগরসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ মার্চ) বিকেলে তাদেরকে পটুয়াখালী ও খুলনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি গণমাধ্যমকে বলেন, টিকটকার রাকিব হত্যাকাণ্ডে চারজনকে খুলনা ও পটুয়াখালীসহ বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করা হয়েছে। 

গত ১৫ মার্চ রাত সাড়ে ৯টায় কেন্দ্রীয় শহিদ মিনারের বেদীর সামনে গুলি করে ও কুপিয়ে রাকিবকে হত্যা করে সন্ত্রাসীরা। নিহত মো. রাকিব শিববাড়ি স্টাফ কোয়ার্টারের খোকন মিয়ার ছেলে।

গুলি করার পর আহত অবস্থায় রাকিবকে কয়েকজন প্রত্যক্ষদর্শী হাসপাতালে নিয়ে যান। তাদের মধ্যে মো. ঈশান নামে একজন জানান, পূর্ব শত্রুতার জের ধরে তিন-চারজন যুবক তাকে লক্ষ্য করে মাথায় গুলি করে ও পেটের ডান পাশে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে যখম করে পালিয়ে যায়। পরে রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে তিনি মারা যান।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।