মঙ্গলবার , ৩০ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শার্শা থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন

ঢাকা ইনফো২৪
জুন ৩০, ২০২৬ ৯:৫৩ পূর্বাহ্ণ
Link Copied!

শার্শা থানার নবাগত ওসিকে ফুলেল শুভেচ্ছা জানান বেনাপোল হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন

প্রকাশ: মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬, ৯:৫০ এএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

শার্শা থানার নবাগত অফিসার ইনচার্জ (ওসি) শামিনুল হককে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন ৯২৫ । 

সোমবার (২৯ জুন) রাতে শার্শা থানা কার্যালয়ে ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. সহিদ আলীর নেতৃত্বে শ্রমিক নেতারা নবাগত ওসিকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান।

এ সময় ওসি শামিনুল হক বলেন, শার্শায় আইন-শৃঙ্খলা রক্ষা, মাদক ও চোরাচালান দমনে তিনি আন্তরিকভাবে কাজ করবেন এবং একটি নিরাপদ ও শান্তিপূর্ণ উপজেলা গড়ে তুলতে সবার সহযোগিতা কামনা করেন।

বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন সাধারণ সম্পাদক মো. সহিদ আলী বলেন, নবাগত ওসির নেতৃত্বে শার্শার আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নতি হবে বলে তাদের বিশ্বাস। শ্রমিকদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ কর্মপরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করার আশ্বাসও দেন তিনি।

এ সময় ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও বিপুলসংখ্যক শ্রমিক উপস্থিত ছিলেন ,শার্শা উপজেলা বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক ও বেনাপোল স্থলবন্দর হ্যান্ডেলিং শ্রমিক ইউনিয়ন (৯২৫)-এর সাধারণ সম্পাদক মোঃ সহিদ আলী, বেনাপোল পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ও বেনাপোল ট্রাক চালক ইউনিয়নের সভাপতি মোঃ ইয়াকুব আলী, ইউনিয়নের জয়েন্ট সেক্রেটারি জাহান আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, সহ-সাংগঠনিক সম্পাদক মোঃ ইদ্রিস আলী (ডাক্তার), প্রচার সম্পাদক ওমর ফারুক, শ্রমিক নেতা সাহেব আলী, শ্রমিক নেতা মইদুল ইসলাম সহ প্রমুখ।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});