শাহজাদপুরে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, ৫ টি মোটরসাইকেল উদ্ধার

শাহজাদপুরে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, ৫ টি মোটরসাইকেল উদ্ধার

শাহজাদপুরে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, ৫ টি মোটরসাইকেল উদ্ধার

শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: সোমবার, ২৭ জুলাই, ২০২৬, ১২:০৫ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

সিরাজগঞ্জের শাহজাদপুরে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার ও রেজিষ্ট্রেশন বিহীন ৫ টি মোটর সাইকেল উদ্ধার করেছে শাহজাদপুর থানা পুলিশ। 

রবিবার (২৬ জুলাই) বিকেলে শাহজাদপুর থানা পুলিশ কতৃক আয়োজিত  এক প্রেস বিজ্ঞপ্তিতে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার  মোঃ হাফিজুর রহমান এ তথ্য জানান। 

শনিবার (২৫ জুলাই) রাতে শাহজাদপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোঃ হাফিজুর রহমান,অফিসার ইনচার্জ মোঃ সাইফুল ইসলাম এর দিকনির্দেশনায় এস,আই আজিজুল ইসলাম ও এস,আই মিজানুর রহমান সঙ্গীয় অফিসার ও ফোর্সের সমন্বয়ে এত্র থানা এলাকার বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে আন্তঃ জেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করে। 

আটক হওয়া সদস্যরা হলো- উপজেলার রেশমবাড়ি গ্রামের জামাত প্রামাণিক এর ছেলে মোঃ মনিরুল ইসলাম বাবু (২৯) বাড়াবিল উত্তরপাড়া গ্রামের আব্দুর রাজ্জাক মন্ডল এর ছেলে মোঃ রায়হান হোসেন (২৪) ও একই গ্রামের দুলাল হোসেনের ছেলে মোঃ বেল্লাল হোসেন (৩০) কে গ্রেফতার করা হয় এবং তাদের কাছে থাকা বিভিন্ন ব্রান্ডের রেজিষ্ট্রেশন বিহীন ৫ টি মোটর সাইকেল উদ্ধার করা হয়। 

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।