রবিবার , ৪ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শাহরুখ-সালমানের কুর্নিশ ফ্লাই দুবাইয়ের পাইলটকে


অক্টোবর ৪, ২০২৬ ১:৫৪ পূর্বাহ্ণ
Link Copied!

সালমান খানের পর এবার ফ্লাইদুবাইয়ের ফ্লাইটে আকাশে ঘটে যাওয়া ভয়াবহ জরুরি পরিস্থিতিতে সাহসিকতার পরিচয় দেওয়ায় পাইলটের ভূয়সী প্রশংসা করলেন বলিউড ‘কিং’ শাহরুখ খান। একই সঙ্গে কুর্নিশ জানিয়ে এই সাহসী পাইলটের দ্রুত আরোগ্য কামনা করেছেন তিনি।

গত বুধবার দুবাই থেকে তেল আবিবগামী ফ্লাইদুবাইয়ের ফ্লাইটের ককপিটে সহ-পাইলটের ছুরিকাঘাতে গুরুতর আহত হন প্রধান পাইলট স্মিত মাচ্ছর। চরম বিপদের মুখেও যাত্রীদের জীবন বাঁচাতে তিনি যে অসামান্য সাহসিকতা দেখিয়েছেন, তাতেই মুগ্ধ হয়েছেন বলিউড তারকারা।

এর আগে বলিউড ভাইজান সালমান খানও এই জরুরি পরিস্থিতিতে ক্যাপ্টেনের বীরত্বপূর্ণ ভূমিকার জন্য সামাজিকমাধ্যমে প্রশংসা করেন। তিনি লিখেছিলেন, ‘আমরা সবাই আপনাকে স্যালুট করি। আপনার সঙ্গে ফ্লাই করে ধন্য হবো। ওয়েল ডান ব্রো…।’

বর্তমানে আবুধাবির একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ক্যাপ্টেন স্মিত মাছঘর এবং তার শারীরিক অবস্থা এখন স্থিতিশীল বলে জানা গেছে। ওই ফ্লাইটে ১৭৪ যাত্রী ছিলেন, যার মধ্যে ২৭টি শিশু। ১৭ বছরের দীর্ঘ বিমান চালনার অভিজ্ঞতা সম্পন্ন ক্যাপ্টেন মাছঘর এই সংকটের সময় অসাধারণ দক্ষতার পরিচয় দেওয়ায় এখন বিশ্বজুড়ে প্রশংসায় ভাসছেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});