শিক্ষকদের বাড়িভাড়া বাড়িয়ে বিজ্ঞপ্তি → Dhaka info24

শিক্ষকদের বাড়িভাড়া বাড়িয়ে বিজ্ঞপ্তি

লেখক: প্রতিবেদক ঢাকা
প্রকাশ: জুলাই ৮, ২০২৬

শিক্ষকদের বাড়িভাড়া বাড়িয়ে বিজ্ঞপ্তি

প্রকাশ: বুধবার, ৮ জুলাই, ২০২৬, ৯:২২ পিএম   (ভিজিট : ০)

সংগৃহীত ছবি

X

সংগৃহীত ছবি

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া আরও সাড়ে ৭ শতাংশ বাড়িয়ে বিজ্ঞপ্তি জারি করেছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। চলতি জুলাই মাস থেকেই তারা মূল বেতনের মোট ১৫ শতাংশ হারে বাড়িভাড়া পাবেন।

বুধবার মাউশি পরিচালক (অর্থ ও ক্রয়) প্রফেসর মোহাম্মদ মনির হোসেন পাটওয়ারী স্বাক্ষরিত এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বাড়িভাড়া ভাতা ২০২৫ সালের ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) বৃদ্ধি হয়। ১ জুলাই ২০২৬ তারিখ থেকে উক্ত ৭.৫ শতাংশের অতিরিক্ত আরও ৭.৫ শতাংশ অর্থাৎ মূল বেতনের সর্বমোট ১৫ শতাংশ হারে (সর্বনিম্ন ২০০০ টাকা) নির্ধারণ করা হয়েছে।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।