ঈদকে সামনে রেখে অসহায় ও এতিম শিশুদের মুখে হাসি ফোটাতে ব্যতিক্রমী উদ্যোগ গ্রহণ করেছে বগুড়ার শিবগঞ্জ সামাজিক সেচ্ছাসেবী সংগঠন প্রগতি কল্যাণ সংস্থা। সংগঠনটির উদ্যোগে ৪০ জন অসহায় ও এতিম শিশুকে ঈদ উপহার হিসেবে নতুন পাঞ্জাবী ও টুপি প্রদান করা হয় এবং তাদের জন্য ইফতার অনুষ্ঠানের আয়োজন করা হয়। সংস্থার সভাপতি সাংবাদিক রশিদুর রহমান রানা এর সভাপতিত্বে
এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা জিয়াউর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের হাতে উপহার তুলে দেন। বৃহস্পতিবার ( ১২ মার্চ) মুক্তিযোদ্ধা কমপ্লেক্সে প্রগতি কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক প্রভাষক আবদুল হান্নান ও সদস্য প্রভাষক মাহফুজুর রহমান এর সঞ্চালনায় সন্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার ( শিবগঞ্জ – সোনাতলা) সার্কেল রবিউল ইসলাম)
এসময় উপস্থিত ছিলেন সংস্থার উপদেষ্টা ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জহিরুল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আব্দুল হান্নান, নির্বাচন অফিসার সাখাওয়াত হোসেন, শিবগঞ্জ থানার তদন্ত অফিসার আব্দুস শুকুর, ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক তাজুল ইসলাম, শিবগঞ্জ ইমাম মুয়াজ্জিন সমিতির সভাপতি মাওঃ আলমগীর হোসেন শিক্ষানুরাগী মোখলেছার রহমান, সমাজসেবক আব্দুর রহিম, আরিফুল ইসলাম। এসময় আরো উপস্থিত ছিলেন সংস্থার মোহাম্মদ আলী, শাহজাহান আলী, মঞ্জু রহমান আনোয়ারুল ইসলামসহ
স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক, শিক্ষক, সাংবাদিকসহ এলাকার অনেকেই উপস্থিত ছিলেন।
প্রগতি কল্যাণ সংস্থার সভাপতি ও সাংবাদিক রাশিদুর রহমান রানা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং এতিম শিশুদের পাশে দাঁড়াতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, ভবিষ্যতেও সমাজের সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
অনুষ্ঠান শেষে এতিম শিশুদের সঙ্গে অতিথিরা একসঙ্গে ইফতার করেন। উপহার ও ইফতার পেয়ে শিশুদের মুখে আনন্দের হাসি ফুটে ওঠে, যা উপস্থিত সবাইকে আনন্দিত করে।
