Dhakainfo24
ঢাকারবিবার , ১৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য

শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন নতুন দেশ বিনির্মাণে ভূমিকা রাখবে: কাউসার আলম

ঢাকা ইনফো২৪
মার্চ ১৫, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ
Link Copied!

দেশে আসলে শিল্প নেই, ক্ষুদ্র ক্ষুদ্র উদ্যোক্তারা শিল্প কারখানা গড়ে তোলার চেষ্টা করছে। আর বাকি সব আমলাতান্ত্রিক জটিলতা, দলীয় জটিলতা, আইনি জটিলতা, অথবা সিন্ডিকেট কেন্দ্রিক জটিলতার মধ্যে জিম্মি। গত ১৭ বছর এই দেশের শিল্প উদ্যোক্তারা বিষয়টি হারে হারে টের পেয়েছেন। তাই দেশকে শিল্পায়নের একটি সুন্দর শিখরে পৌঁছানোর জন্য ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে বলে মন্তব্য করেন, ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন, মাননীয় সংসদ সদস্য-নোয়াখালী-১, উপদেষ্টা- বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সভাপতি- সুপ্রীম কোর্ট আইনজীবী সমিতি, ঢাকা ।

রাজধানী ঢাকার জাতীয় প্রেসক্লাবের তৃতীয় তলায় আব্দুস সালাম হলে ১৪ই মার্চ ২০২৬ ইং বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন এর উদ্যোগে ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি কথা বলেন। ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন নোয়াখালী-১ আসন থেকে এবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী মোঃ সাইফুল ইসলাম, পরিচালক, বিএম, বিএসটিআই। আবুল খায়ের খাজা, গিয়াস উদ্দিন খোকন, উপদেষ্টা, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন, সভাপতি, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ। মোঃ রফিকুল ইসলাম রফিক, সহ-সভাপতি, জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ, তাপস কর্মকার, সিনিয়র এ.এস.পি, রাব-১০।

বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন আবু বকর সিদ্দিকী, প্রকাশক ও সম্পাদক, দৈনিক সময়ের কাগজ। আব্দুল জলীল পাটোয়ারী, উপদেষ্টা, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন। এডভোকেট সাদির আহম্মেদ, এ.পি.পি। এম. তানজির আহম্মেদ তুহিন, এফ.বি.সি.সি.আই। আমিরুল আলম, এডিশনাল এস.পি।

অনুষ্ঠানটির সভাপতিত্ব করেন মোঃ কাউসার আলম সরকার, সভাপতি, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন মোঃ সাইফুল ইসলাম ফিরোজ, সাধারণ সম্পাদক, বাংলাদেশ শিল্প উদ্যোক্তা এসোসিয়েশন। দোয়া ও মোনাজাত পরিচালনায় শায়েখ ড. ফখরুল আশিকী, ধর্মীয় উপস্থাপক- আরটিভি, খতিব- বায়তুল মামুর জামে মসজিদ, ঢাকা। এছাড়া আরো উপস্থিত ছিলেন আয়োজক কমিটির মোঃ জিল্লুর রহমান-আহ্বায়ক, মোঃ গোলাম কিবরিয়া-সদস্য সচিব, মুহাম্মদ রফিকুল হাসান-সদস্য, মাসুম রিদওয়ান, মোঃ সাইফুল ইসলামসহ অনন্যা নেতৃবৃন্দ এবং উদ্যোক্তা ও সাংবাদিকবৃন্দ।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।