বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৩:৩৪ অপরাহ্ণ
Link Copied!

শেরপুরে বিদ্যালয়ের গেটের সামনেই ময়লার ডাস্টবিন

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৩:৩২ পিএম   (ভিজিট : ০)

ছবি: প্রতিনিধি

X

ছবি: প্রতিনিধি

শেরপুর শহরের নয়আনী বাজার এলাকার বাগড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ফটকের সামনেই স্থাপন করা হয়েছে একটি ময়লার ডাস্টবিন। প্রতিদিন বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় শত শত শিক্ষার্থী, অভিভাবক ও পথচারীকে এই ডাস্টবিনের পাশ দিয়েই চলাচল করতে হচ্ছে। এতে দুর্গন্ধ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং স্বাস্থ্যঝুঁকি নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।

সোমবার (ছবিতে দেখা যায়), বিদ্যালয় ছুটির সময় শিক্ষার্থীরা গেটের সামনে অবস্থান করছে। ঠিক পাশেই থাকা ডাস্টবিনে বিভিন্ন ধরনের বর্জ্য জমে রয়েছে। একই স্থানে একজন ভ্রাম্যমাণ খাদ্য বিক্রেতাকেও শিক্ষার্থীদের কাছে খাদ্য বিক্রি করতে দেখা যায়, যা জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে স্বাস্থ্যঝুঁকি আরও বাড়িয়ে তুলতে পারে।

স্থানীয়দের অভিযোগ, বিদ্যালয়ের প্রধান প্রবেশপথের সামনে ময়লার ডাস্টবিন থাকায় প্রায়ই দুর্গন্ধ ছড়িয়ে পড়ে। এতে কোমলমতি শিক্ষার্থীদের স্বাভাবিক শিক্ষার পরিবেশ ব্যাহত হওয়ার পাশাপাশি সংক্রামক রোগ ছড়িয়ে পড়ার আশঙ্কাও রয়েছে।

এলাকাবাসী ও অভিভাবকদের দাবি, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপদ পরিবেশ নিশ্চিত করতে বিদ্যালয়ের গেটের সামনে থেকে ডাস্টবিনটি দ্রুত অন্যত্র স্থানান্তর করা হোক। পাশাপাশি নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি পদক্ষেপ কামনা করেছেন তারা।

বাগড়ী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা হাজেরা আক্তার বলেন, স্কুলের প্রধান ফটকের সামনে ডাস্টবিন থাকায় দুগন্ধ বের হয় এতে করে স্কুলের ছাত্র ছাত্রীরা অসুস্থ হয়ে পড়ে। স্কুলে প্রায় ৬শত মত ছাত্র ছাত্রী তারা বের হওয়ার সময় সামনে ডাস্টবিন থেকে ময়লার দুগন্ধে বাচ্চার অসুস্থ হয়ে পড়ে। আমি ডিপিও স্যারের মাধ্যমে  ডাস্টবিনটি অন্যাত্র  সড়ানোর জন্য পৌরসভায় ও জেলা প্রশাসকের বরাবর আবেদন করেছি।

এবিষয়ে শেরপুর পৌরসভার প্রশাসক আরিফা সি্দিকা বলেন, স্কুলের ছাত্রদের যদি স্বাস্থ্যগত ঝুঁকি তৈরি করে তাহলে তদন্ত করে অন্যত্র সরানোর ব্যনস্থা করবো।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});