সোমবার , ২২ জুন ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. জাতীয়
  6. তথ্য-প্রযুক্তি
  7. প্রবাস
  8. প্রাকৃতিক দুর্যোগ
  9. বিনোদন
  10. মতামত
  11. লাইফস্টাইল
  12. শিক্ষা
  13. সর্বশেষ
  14. সারাদেশ
  15. সাহিত্য
আজকের সর্বশেষ সবখবর

শেষ পর্যন্ত নিম্নস্তরের গ্রেডগুলোর চাকরিজীবীদের হতাশাও কাটছে

ঢাকা ইনফো২৪
জুন ২২, ২০২৬ ৮:২৬ পূর্বাহ্ণ
Link Copied!

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সরকারি চাকরিজীবীদের জন্য প্রস্তাবিত নবম জাতীয় পে স্কেল আগামী ১ জুলাই থেকে কার্যকরের ঘোষণা দিয়েছে সরকার। প্রাথমিকভাবে সব স্তরের কর্মকর্তা-কর্মচারীদের জন্য বেসিকের ৫০ শতাংশ বৃদ্ধির পরিকল্পনা থাকলেও সেটি থেকে সরে এসেছে সরকার বলে জানা গেছে।

নতুন পরিলকল্পনা অনুযায়ী, নিম্ন ও মধ্যম স্তরের কর্মচারীদের বেসিক বেশি বৃদ্ধি পেতে পারে। এ ক্ষেত্রে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির ক্ষেত্রে গুরুত্ব দেওয়া হচ্ছে, আর ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তাদের বেতন বৃদ্ধি তুলনামূলক কম হতে পারে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের বৈঠকে নবম পে স্কেল নিয়ে আলোচনা হয়েছে। যদিও বৈঠকের এজেন্ডায় বিষয়টি ছিল না। তবে বিবিধ আলোচনায় বিষয়টি উঠে আসে। বৈঠকে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বৃদ্ধির সম্ভাব্য কাঠামো নিয়ে প্রাথমিক পর্যায়ের মতবিনিময় করা হয়।

আলোচনায় ১ম থেকে ৯ম গ্রেড পর্যন্ত কর্মকর্তাদের মূল বেতন যতটা বাড়ানো হবে, তার ৪০ শতাংশ আগামী অর্থবছরে কার্যকর করা হতে পারে। অন্যদিকে ১০ম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের মূল বেতন বৃদ্ধির ক্ষেত্রে প্রস্তাবিত বাড়তির ৬০ শতাংশ আগামী অর্থবছরে দেওয়ার পরিকল্পনা করছে সরকার।

এটি বাস্তবায়িত হলে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীরা বেতন বৃদ্ধির ক্ষেত্রে তুলনামূলক বেশি সুবিধা পাবেন। একই সঙ্গে উচ্চপদস্থ কর্মকর্তাদের বেতন বৃদ্ধির হার কিছুটা সীমিত থাকবে।

নাম অপ্রকাশিত রাখার শর্তে সরকারের নীতিনির্ধারণী পর্যায়ের এক কর্মকর্তা বলেন, ‘মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির চাপ বিবেচনায় নিম্ন আয়ের সরকারি কর্মচারীদের বেতন বৃদ্ধির ওপর বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে। ফলে নতুন পে স্কেলে গ্রেডভিত্তিক বৈষম্য কিছুটা কমিয়ে আনার চেষ্টা করা হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘নবম পে স্কেলের চূড়ান্ত কাঠামো, বেতন বৃদ্ধির হার এখনো চূড়ান্ত হয়নি। বিষয়টি নিয়ে সরকারের উচ্চপর্যায়ে আরও আলোচনা হবে। অর্থ মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট সব দপ্তরের মতামত নেওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।’

প্রসঙ্গত,সরকারি কর্মকর্তা-কর্মচারীদের দীর্ঘদিনের প্রত্যাশিত নবম পে স্কেলের গেজেট এখনো জারি হয়নি। তবে সরকারের শীর্ষ কর্মকর্তাদের আলোচনায় নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি স্পষ্ট হওয়ায় নতুন পে-স্কেল নিয়ে তাদের মধ্যে আশাবাদ তৈরি হয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন