Dhakainfo24
ঢাকাশুক্রবার , ১৩ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

শৈলকুপার ৬টি গ্রামে শুরু হয়েছে ‘কৃষি কার্ড’ এর তথ্য সংগ্রহ

ঢাকা ইনফো২৪
মার্চ ১৩, ২০২৬ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

দেশের প্রান্তিক চাষিদের ভাগ্যোন্নয়নে সরকার এক বৈপ্লবিক পদক্ষেপ নিয়েছে। টিসিবির ফ্যামিলি কার্ডের আদলে সারা দেশে চালু হতে যাচ্ছে ‘কৃষি কার্ড’। দেশের আটটি বিভাগের নয়টি উপজেলায় প্রাথমিকভাবে এই কর্মসূচি চালু হচ্ছে। এর মধ্যে রয়েছে ঝিনাইদহের শৈলকুপা উপজেলা।

প্রি-পাইলটিং হিসেবে উপজেলার আবাইপুর ইউনিয়নের কৃপালপুর ব্লকের ছয়টি গ্রামে প্রাথমিকভাবে কৃষি কার্ডের তথ্য সংগ্রহ শুরু হয়েছে। পাচপাখিয়া, কৃপালপুর, যুগনী, বাগনী, চরবাগনী এবং পদ্মনগর গ্রামের কৃষকদের তথ্য সংগ্রহ করতে উপজেলা কৃষি বিভাগ মাঠে কাজ করছে।

শৈলকুপা উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুজ্জামান বলেন, “চলতি মাসের মধ্যে কৃষকদের তথ্য সংগ্রহ শেষ করতে হবে। এরপর এপ্রিল মাসের ৭ তারিখের মধ্যে কার্ড তৈরি করতে হবে। আর পয়লা বৈশাখে প্রধানমন্ত্রী তারেক রহমান এই কার্ড বিতরণ করবেন।” প্রাথমিকভাবে এই উপজেলায় ১ হাজার ৮৪০ জন কৃষক ‘কৃষি কার্ড’ পাবেন, যা পরবর্তীতে বাড়তে পারে।




ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।