শনিবার , ৪ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শ্বাসরুদ্ধকর জয়ে শেষ ১৬তে আর্জেন্টিনা

ঢাকা ইনফো২৪
জুলাই ৪, ২০২৬ ৮:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

এরকম কিছু হতে পারে, সেটা হয়তো দুই দলের সমর্থকদের কেউই কল্পনা করেনি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে অতিরিক্ত সময় পর্যন্ত নিয়ে গেল নবাগত কেপ ভার্দে। নাটকীয় এক লড়াইয়ে কেপ ভার্দেকে ৩-২ গোলে হারিয়ে শেষ ১৬তে পা রাখল লিওনেল মেসির দল।

অবিশ্বাস্য এক চ্যালেঞ্জের মুখে পড়ে গিয়েছিল আর্জেন্টিনা। মায়ামির হার্ডরক স্টেডিয়ামে এক পাগলাটে রাতে নবাগত কেপ ভার্দে  ভিত কাঁপিয়ে দিয়েছিল বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে শেষ পর্যন্ত স্নায়ুর চাপ ধরে রেখে ম্যাচটা জিতে শেষ ষোলতে পৌঁছে গেছে আর্জেন্টিনা।

শেষ মিনিট পর্যন্ত আর্জেন্টিনাকে চাপে রেখে অসাধারণ এক ম্যাচ উপহার দিয়েছে আফ্রিকান দেশটি। বিশ্ব মঞ্চে অভিষেকটা স্মরণীয় করে বিদায় নিচ্ছে ভোজিনহা বাহিনী।

এই ম্যাচেও গোল পেয়েছেন লিওনেল মেসি। তবে কেপ ভার্দে হাল ছাড়েনি। ঘাবড়েও যায়নি। বারবার তারা আর্জেন্টিনার লিড কেড়ে নিয়ে ম্যাচটাকে নিয়ে আসে অতিরিক্ত সময়ে। তবে শেষ পর্যন্ত ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় অঘটন ঘটতে দেয়নি লিওনেল স্কালোনির শিষ্যরা। ক্রিস্তিয়ান রোমেরোর হেড আর্জেন্টিনাকে নিয়ে যায় শেষ ষোলতে। যেখানে তাদের জন্য অপেক্ষা করছে মিসর।

নির্ধারিত সময়ের ২৯ মিনিটে প্রথমে মেসির গোলে এগিয়ে যায় আর্জেন্টিনা। পরে ম্যাচের ৫৯ মিনিটে সমতা আনেন দেওরি দুয়ার্তে। ম্যাচ গড়ায় অতিরিক্ত সময়ে।

সেখানে শুরুতে লিড নেয় আর্জেন্টিনা। লিসান্দ্রো মার্তিনেজের দারুণ এক গোলে এগিয়ে যায় তারা। তবে ১০৩ মিনিটে কাবরালের অবিশ্বাস্য গোলে আবার সমতায় ফেরে কেপ ভার্দে।

অবশেষে ১১১ মিনিটে দিয়েনির আত্মঘাতী গোলে স্বস্তির জয় পায় আর্জেন্টিনা।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});