শুক্রবার , ৯ অক্টোবর ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

শ্রীপুরে গু*লি করে ৩ কোটি টাকা ছিনতাই


অক্টোবর ৯, ২০২৬ ৯:০৯ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুরের শ্রীপুরে প্রাইভেটকারের গতিরোধ করে গুলি ছুড়ে বিকাশ এজেন্টের কর্মীদের কাছ থেকে প্রায় তিন কোটি টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে দুর্বৃত্তদের বিরুদ্ধে।

শুক্রবার (৯ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের কর্ণপুর এলাকায় শ্রীপুর-গোসিঙ্গা আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। এতে বিকাশ এজেন্টের ম্যানেজারসহ চারজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে গুলিবিদ্ধ হিমেল নামের একজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

আহত অন্যরা হলেন প্রাইভেটকারচালক লাল মিয়া ও এরিয়া ম্যানেজার ফরহাদ মিয়া। তাঁদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আহতদের উদ্ধার করে শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে হিমেলকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের সহকর্মী রিফাতের ভাষ্য, তাঁরা নরসিংদী থেকে চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারে করে শ্রীপুরের মাওনার দিকে ফিরছিলেন। পথে কর্ণপুর এলাকায় পৌঁছালে চার থেকে পাঁচটি মোটরসাইকেলে আসা দুর্বৃত্তরা তাঁদের গাড়ির গতিরোধ করে। এ সময় প্রাইভেটকার লক্ষ্য করে গুলি ছোড়া হয়। এতে হিমেল গুলিবিদ্ধ হন এবং অন্যরা আহত হন। রিফাত জানান, তাঁদের কাছে তিনটি বস্তায় চার কোটি টাকা ছিল। দুর্বৃত্তরা দুটি বস্তা নিয়ে পালিয়ে যায়। অপর বস্তাটি গাড়ির ভেতরে থেকে যায়। ছিনিয়ে নেওয়া দুই বস্তায় প্রায় তিন কোটি টাকা ছিল বলে তাঁদের ধারণা। গাড়িতে থাকা এরিয়া ম্যানেজার ফরহাদ মিয়া বলেন, মোটরসাইকেলে আসা ব্যক্তিরা গাড়ির গতিরোধ করে গুলি ছোড়েন এবং কাচ ভাঙচুর করেন। তাঁরা প্রতিরোধের চেষ্টা করলে দুর্বৃত্তরা ফাঁকা গুলি ছুড়ে টাকা নিয়ে চলে যায়।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) চিকিৎসক বিজন মালাকার বলেন, আহত চারজনকে হাসপাতালে আনা হলে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে হিমেলকে উন্নত চিকিৎসার জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শ্রীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর আলম বলেন, নরসিংদী থেকে তিনটি বস্তায় চার কোটি টাকা নিয়ে প্রাইভেটকারে করে আসার সময় চারটি মোটরসাইকেলে থাকা ব্যক্তিরা গাড়িটি অনুসরণ করেন। কর্ণপুর এলাকায় পৌঁছালে তাঁরা গাড়ির গতিরোধ করে গুলি ছোড়েন। এতে ম্যানেজারসহ চারজন আহত হন। খবর পেয়ে পুলিশ ঘটনাটি তদন্ত শুরু করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

Scale Your Newsportal

Blazing-fast frontend, robust backend & ad monetization ready.

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});