Dhakainfo24
ঢাকাবুধবার , ২৫ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সড়ক দুর্ঘটনায় মারা গেলেন জনপ্রিয় অভিনেত্রী

ঢাকা ইনফো২৪
মার্চ ২৫, ২০২৬ ১১:১৯ অপরাহ্ণ
Link Copied!

একাধারে নিউজ প্রেজেন্টার, মডেল ও অভিনেত্রী হিসেবে কাজ করা হর্ষিল কালিয়া ভারতের জয়পুরে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। ওয়েব সিরিজ এবং আঞ্চলিক মিউজিক ভিডিওতে কাজের জন্য পরিচিতি পাওয়া ৩০ বছর বয়সী এই শিল্পী কাজ শেষে বাড়ি ফেরার পথে মঙ্গলবার (২৪ মার্চ) দুর্ঘটনার শিকার হন। খবর এনডিটিভির।

প্রতিবেদনে জানানো হয়, মঙ্গলবার গভীর রাতে জয়পুরে দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ৩০ বছর বয়সি এই অভিনেত্রীর। দুর্ঘটনার সময় নিজেই গাড়ি চালাচ্ছিলেন তিনি। রাস্তার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ। অভিনেত্রীর মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে বিনোদন জগতে।

‘ক্রাইম নেক্সট ডোর’ সিরিজে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন হর্ষিল। এ ছাড়াও রাজস্থানের স্থানীয় কিছু প্রযোজনা সংস্থার মিউজিক ভিডিওতেও কাজ করেছেন। অভিনয়ের পাশাপাশি মডেলিং ও সংবাদ উপস্থাপক হিসেবেও কাজ করতেন হর্ষিল। পুলিশ সূত্রে খবর, শুটিং থেকে গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন অভিনেত্রী। আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি ডিভাইডারে গিয়ে ধাক্কা মারে। ধাক্কায় বাঁ দিকে উল্টে যায় গাড়িটি। দুর্ঘটনার মুহূর্তের সেই সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।

দুর্ঘটনার পরেই স্থানীয়রা গাড়ি থেকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান হর্ষিলকে। হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসকেরা হর্ষিলকে মৃত বলে ঘোষণা করেন। হাসপাতাল সূত্রে জানানো হয়েছে, মস্তিষ্কে গুরতর চোট পেয়েছিলেন হর্ষিল। মাথায় আঘাতের কারণেই মৃত্যু হয় তার।



সালাউদ্দিন/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।