বুধবার , ১ জুলাই ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলা
  5. খেলাধুলা
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. দেশজুড়ে
  9. প্রবাস
  10. প্রাকৃতিক দুর্যোগ
  11. বিনোদন
  12. মতামত
  13. রাজনীতি
  14. লাইফস্টাইল
  15. শিক্ষা

সব জেলায় ক্রিটিক্যাল চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা

ঢাকা ইনফো২৪
জুলাই ১, ২০২৬ ৮:১০ অপরাহ্ণ
Link Copied!

সব জেলায় ক্রিটিক্যাল চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে: ডা. জুবাইদা

প্রকাশ: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৮:০৭ পিএম   (ভিজিট : ০)

জাতীয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সম্মেলনে চিকিৎসক ডা. জুবাইদা রহমান

X

জাতীয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সম্মেলনে চিকিৎসক ডা. জুবাইদা রহমান

জাতীয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সম্মেলনে অংশ নিয়ে চিকিৎসক ডা. জুবাইদা রহমান চিকিৎসায় চ্যালেঞ্জ মোকাবিলায় সব জেলায় ক্রিটিক্যাল চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বান জানিয়েছেন। এ সময় স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন মন্তব্য করেন, ‘চিকিৎসকরা দায়িত্বশীল না হলে সরকার স্বাস্থ্যখাতে হাজার কোটি দিলেও লাভ হবে না।’

আর সমাজকল্যাণমন্ত্রী ডা. এজেডএম জাহিদ হোসেন বলেছেন, বিএনপি জনগণের কথা বিবেচনা করে বলেই বাজেটে রেকর্ড বরাদ্দ দিয়েছে। দেশে চিকিৎসকদের অপচিকিৎসা কিংবা অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ প্রায়ই গণমাধ্যমে আসে। এবং সাম্প্রতিক সময়ে আদ-দ্বীন হাসপাতালের ৬ নবজাতকের মৃত্যুর ঘটনায় আবারো আলোচনায় আসে চিকিৎসায় ডাক্তারদের অবহেলার বিষয়টি। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে জাতীয় ক্রিটিক্যাল কেয়ার মেডিসিন সম্মেলনে তারা এ কথা বলেন।

সেমিনারে অংশ নিয়ে সমাজকল্যাণ মন্ত্রী বলেন, ঢাকা শহর কেন্দ্রিক চিকিৎসা ব্যবস্থার চিন্তা থেকে বের হয়ে আসতে হবে। বিশেষ অতিথির বক্তব্যে প্রখ্যাত চিকিৎসক ডা. জুবাইদা রহমান বলেন, ক্রিটিক্যাল চিকিৎসার চ্যালেঞ্জ মোকাবিলায় ট্রেনিং ও চিকিৎসার সরঞ্জামের প্রয়োজন। সকল জেলায় ক্রিটিক্যাল চিকিৎসা সেবা নিশ্চিতের আহ্বানও জানান তিনি। চিকিৎসকদের দায়িত্বশীলতাই দেশের স্বাস্থ্য ব্যবস্থাকে আমূল বদলে দিতে পারে বলে মত আলোচকদের।

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।

📰 ঢাকা ইনফো২৪

দেশ-বিদেশের সর্বশেষ খবর, প্রবাসীদের তথ্য ও গুরুত্বপূর্ণ আপডেট

আরও পড়ুন
`);w.document.close();setTimeout(function () { w.focus(); w.print(); }, 500);});});