সাঁথিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাঁথিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

সাঁথিয়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৯:৩৬ পিএম   (ভিজিট : ০)

সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

X

সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স

পাবনার সাঁথিয়ায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে। সে উপজেলার ধোপাদাহ ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের আজমল হোসেন এর ছেলে আরমান হোসেন রাফি (০৪)। 

পারিবারিক সূত্রে জানাযায়, বুধবার (২২ জুলাই) বিকেলের দিকে বাড়ির পাশে একই বয়সী কয়েকজন বাচ্চাদের সাথে রাফি পুকুর পাড়ে খেলাধুলা করছিলো। এমন সময় রাফি পুকুর পাড় থেকে গড়ে পুকুরের পানিতে পড়ে যায়। কিছু সময় পর পরিবারের সদস্যরা খুঁজতে থাকে। 

এক পর্যায়ে বাচ্চাদের কথা অনুযায়ী পুকুর পাড়ে গিয়ে পানির মধ্যে খোঁজাখুঁজি করে রাফিকে উদ্ধার করে সাঁথিয়া স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাচ্চা টিকে মৃত বলে ঘোষণা করে। 

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।