Dhakainfo24
ঢাকামঙ্গলবার , ২৪ মার্চ ২০২৬
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. আন্তর্জাতিক
  4. খেলাধুলা
  5. চাকরি
  6. জাতীয়
  7. তথ্য-প্রযুক্তি
  8. বিনোদন
  9. রাজনীতি
  10. শিক্ষা
  11. সর্বশেষ
  12. সারাদেশ
  13. স্বাস্থ্য
আজকের সর্বশেষ সবখবর

সাকিব আল হাসানের জন্মদিন আজ

ঢাকা ইনফো২৪
মার্চ ২৪, ২০২৬ ১২:২৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশের জার্সিতে অসংখ্য সাফল্যের গল্প লেখা সবচেয়ে বড় তারকা সাকিব আল হাসান। দেশের ক্রিকেট ইতিহাসে তাকে অন্যতম সফল ক্রিকেটার হিসেবে বিবেচনা করা হয়। ব্যাট ও বল দুই ক্ষেত্রেই অসাধারণ পারফরম্যান্স দিয়ে তিনি নিজেকে প্রতিষ্ঠিত করেছেন জীবন্ত কিংবদন্তি হিসেবে। আজ এই তারকা ক্রিকেটারের জন্মদিন।

১৯৮৭ সালের ২৪ মার্চ মাগুরায় জন্মগ্রহণ করা সাকিব আজ ৩৯ বছরে পা রাখলেন।

২০০৬ সালে মাত্র ১৯ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয় তার। এরপর থেকে ধারাবাহিক পারফরম্যান্সে বিশ্ব ক্রিকেটে নিজের দাপট দেখিয়েছেন তিনি। একের পর এক রেকর্ড গড়ে ইতিহাসে জায়গা করে নিয়েছেন। বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই এক নম্বর অলরাউন্ডার হওয়ার অনন্য কীর্তিও তার দখলে। ২০১১ সালের ওয়ানডে বিশ্বকাপে বাংলাদেশ দলকে নেতৃত্বও দিয়েছেন তিনি।

তবে ২০১৯ সালের বিশ্বকাপে যা করেছেন তা রীতিমতো এক ইতিহাস। ব্যাট বল হাতে এক অন্য সাকিবকে দেখছিলো ক্রিকেট বিশ্ব। ব্যাট হাতে ৬০৬ রান করার পাশাপাশি বল হাতে নিয়েছিলেন ১১টি উইকেট।  

মাঠের ভেতরে এবং বাইরে নানা সময়ে বিভিন্ন বিতর্ক তাকে ঘিরে থাকলেও খেলার মাঠে তিনি সবসময়ই নিজের শ্রেষ্ঠত্ব বজায় রেখেছেন এবং দলের প্রয়োজনে জ্বলে উঠেছেন।

পরিসংখ্যান অনুযায়ী টেস্ট ক্রিকেটে এখন পর্যন্ত ৬৫ ম্যাচে ৫টি সেঞ্চুরিসহ ৪৩৬৭ রান এবং বল হাতে ২৩১টি উইকেট রয়েছে সাকিবের ঝুলিতে। একদিনের আন্তর্জাতিক ক্রিকেটে ২৩০ ম্যাচে ৯টি সেঞ্চুরিসহ ৭০৮৬ রান করার পাশাপাশি তিনি শিকার করেছেন ৩০১টি উইকেট।

দীর্ঘ ক্যারিয়ারে বাংলাদেশ দলের অধিনায়কত্বও করেছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। দেশের ক্রিকেটে তার নেতৃত্ব, পারফরম্যান্স ও অভিজ্ঞতা তাকে অনন্য উচ্চতায় নিয়ে গেছে।



কুশল/সাএ

ঢাকা ইনফো২৪

ঢাকা ইনফো ২৪ একটি বহুমুখী তথ্য বাতায়ন যেখানে আপনি পাবেন ব্রেকিং নিউজ, লাইফস্টাইল গাইড এবং ক্যারিয়ার বিষয়ক গুরুত্বপূর্ণ সব আপডেট। আপনার প্রতিদিনের তথ্যের চাহিদা মেটাতে আমরা আছি আপনার পাশে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।